‘কোনও দুর্নীতি হয়নি, সব মিথ্যে, সব বিজেপির চক্রান্ত’, নির্বাচনী সভা থেকে ফের একবার বিজেপিকে বেলাগাম আক্রমণ মমতার

Mamata Banerjee slammed BJP: এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টের রায়ে চাকরি বাতিল হয়েছে ২৫,৭৫৩ জনের। ২০১৬ সালের গোটা প্যানেল বাতিল করা হয়েছে বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চের তরফে। এই রায়ের পর থেকেই বারবার বিচারব্যবস্থার দিকে আঙুল তোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আবারও তেমনটাই করলেন তিনি। পাশাপাশি শানালেন গেরুয়া শিবিরকেও (Mamata Banerjee slammed BJP)

এসএসসি নিয়ে আদালতের রায়ের পর থেকেই বিচার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এও বলেছিলেন যে আদালতের রায় বেআইনি। বিজেপির হয়ে কাজ করছে হাইকোর্ট, এমন দাবীও করেছেন তিনি। তাঁর এহেন মন্তব্যের জন্য আদালত অবমাননার অভিযোগ তুলে হাইকোর্টের দ্বারস্থও হন বামনেতা তথা আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। তবে এবার ফের একবার আক্রমণ শানাতে ছাড়লেন না মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee slammed BJP)

আজ, শুক্রবার পিংলায় নির্বাচনী সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় আদালতের রায় প্রসঙ্গে বলেন, “আপনারা অনেকে মানুষখেকো বাঘের কথা শুনেছেন। চাকরিখেকো মানুষ দেখেছেন? চাকরিখেকো বিজেপি পার্টি দেখেছেন? চাকরিখেকো সিপিএম পার্টি দেখেছেন? চাকরিখেকো রাম – বাম – শ্যাম দেখেছেন? ২৬ হাজার ছেলে মেয়ের চাকরি খেয়ে নিয়ে বলছে ৪ সপ্তাহের মধ্যে ফেরত দেও ১২ পারসেন্ট সুদে। যে রায় দিচ্ছেন তাকে যদি আমি যদি বলি আপনার চাকরির সব টাকা ফেরত দিন। আপনি নিজে ফেরত দিতে পারবেন তো? যখন ইচ্ছা হলো সবার চাকরি খেয়ে নেওয়া? মগের মুলুক” (Mamata Banerjee slammed BJP)?

তিনি এও দাবী (Mamata Banerjee slammed BJP) করেন, “চাকরির অধিকার কাড়তে দেব না। ১০ লক্ষ চাকরি আমি প্রস্তুত করে রেখেছি, বিজেপির জন্য দিতে পারছি না”।

এদিনের এই সভা থেকে ১০০ দিনের কাজের টাকা বন্ধ করে দেওয়া নিয়েও বিজেপিকে একহাত নেন মমতা (Mamata Banerjee slammed BJP)। বলেন, “১০০ দিনের কাজ। টাকা দিয়েছিল? কাদের টাকা দেওয়ার কথা? এখান থেকে ট্যাক্স তুলে নিয়ে যায়, কেন্দ্রীয় সরকারের টাকা দেওয়ার কথা। ১০০ দিনের কাজের টাকা দিয়েছিল ৩ বছর? ১০০ দিনের কাজের টাকা আমরা দিয়েছি। কেন্দ্রের কাছে আমরা ক্ষমা চাইব না, মাথা নত করব না। কোনও দুর্নীতি নেই। মিথ্যে কথা। এটা বিজেপির প্ল্যান”।

RELATED Articles