রাজ্যের বিরোধী দলনেতাকে খুনের বড় ষড়যন্ত্র। প্রাণনাশের আশঙ্কা বিজেপি নেতা অর্জুন সিংয়েরও। রাশিয়া থেকে আনা কেমিক্যাল দিয়ে খুন করা হবে পদ্ম শিবিরের দুই নেতাকে, এমনটাই বিস্ফোরক দাবী করলেন খোদ অর্জুন সিং।
প্রসঙ্গত, বছর চারেক আগে ভাটপাড়া পুরসভার এক মামলায় সিআইডি তলব করেছে অর্জুন সিংকে। আজ, বৃহস্পতিবার তাঁর হাজিরা দেওয়ার কথা। এই মামলায় হাইকোর্টের কাছে রক্ষাকবচ চেয়েও পান নি তিনি। তবে হাজিরা দেওয়ার আগে এক বিস্ফোরক দাবী করলেন বিজেপি নেতা। শুভেন্দু অধিকারী ও নিজের প্রাণনাশের আশঙ্কা করলেন তিনি।
এদিন অর্জুন সিং বলেন, “বিশ্বস্ত সূত্র মারফত আমি খবর পেয়েছি, শুভেন্দু অধিকারী অর্জুন সিংয়ের মতো লোকেদের ওরা কোনওভাবে আটকাতে পারছে না। তখন মেরে ফেলার চক্রান্ত হয়েছে। এমন কেমিক্যাল রাশিয়া থেকে স্মাগলিং করে আনা হয়েছে, যা দিয়ে মেরে ফেলা হবে”।
কিন্তু কীভাবে খুন করার ষড়যন্ত্র করা হচ্ছে তাদের?
অর্জুনের কথায়, “তদন্তের নামে ডেকে সিআইডি এই কাজ করবে। এই কেমিক্যালটা শরীরে স্পর্শ করলেই বিষ ঢুকবে শরীরে। ধরুন টেবিল চেয়ারে স্প্রে করে দেওয়া হল। সেই টেবিল-চেয়ারে আপনার হাত লাগলেই ৬ মাসের মধ্যে শরীরের অঙ্গপ্রত্যঙ্গ বিকল হয়ে যাবে। আমার যদি ৩-৪ মাসের মধ্যে কিছু হয় তাহলে সিআইডি দায়ী থাকবে”।
এখানেই শেষ নয়, অর্জুন সিং এদিন আরও দাবী করেন, শুভেন্দু ও তিনি ছাড়াও আরও চারজনকে মেরে ফেলার চক্রান্ত চলছে। তবে সেই চারজনের নাম যদিও প্রকাশ করেন নি তিনি। এমন বিস্ফোরক দাবী করেই সিআইডি দফতরের উদ্দেশে রওনা দেন অর্জুন সিং।
আরও পড়ুনঃ পাঁচ বছর পর ফিরছে ঐতিহ্য! জট কাটার পর অবশেষে এই বছর হবে পৌষমেলা, সাজো সাজো রব শান্তিনিকেতনে
প্রসঙ্গত, সম্প্রতি আইবির ‘থ্রেট পারসেপশন’ রিপোর্টের উপর ভিত্তি করে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে শুভেন্দু অধিকারীর নিরাপত্তা বাড়ানো হয়েছে। আর এবার অর্জুন সিংয়ের এহেন ষড়যন্ত্রের দাবী যে বেশ তাৎপর্যপূর্ণ, তা বলাই বাহুল্য।





“হিরণের বাড়িতে দু’টো বউ, সোহমের কিন্তু একটাই বউ…” দলীয় প্রার্থীর প্রশংসা করে, বিপক্ষ তারকা প্রার্থীকে খোঁচা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের! নির্বাচনের প্রাক্কালে শাসকদল বনাম বিজেপির সংঘাতে উত্তেজনা তুঙ্গে!