পুলিশমন্ত্রীর পদত্যাগের দাবী, কিন্তু আচমকাই অভিষেকের প্রশংসা অর্জুনের মুখে, ফের ফুল বদল করার পরিকল্পনা করছেন না তো?

Arjun Singh commented on Abhishek Banerjee: গত শনিবার বেলঘড়িয়ার রথতলা মোড়ের কাছে এক ব্যবসায়ীর গাড়ি লক্ষ্য করে চলে গুলি। ৮ রাইন্ড গুলি চালায় দুষ্কৃতীরা। কোনওক্রমে প্রাণে বাঁচেন ওই ব্যবসায়ী। এই ঘটনায় প্রবল আতঙ্ক ছড়ায় এলাকায়। সেই ঘটনাতেই পুলিশমন্ত্রীর পদত্যাগের দাবী করে অভিষেকের নামে সুখ্যাতি করলেন বিজেপি নেতা অর্জুন সিং (Arjun Singh commented on Abhishek Banerjee)।

ওই ঘটনার পর গতকাল, রবিবার দুপুরে ওই ব্যবসায়ীর বাড়ি যান অর্জুন সিং। টিটাগড়ের দুষ্কৃতীদের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ তুলে সরব হয়েছেন তিনি। এই গুলি চলার ঘটনায় রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থতি নিয়ে প্রশ্ন তোলেন তিনি। পুলিশমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেগে অর্জুন বলেন, “‘তিনি (পুলিশমন্ত্রী) তো কিছুই করতে পারছেন না, ভাইপোই করুক। ভাইপোর জন্য তো তিনি অনেক কিছু করেছেন, ভাইপোকে দিয়ে দিন” (Arjun Singh commented on Abhishek Banerjee)।

প্রসঙ্গত, এর আগে একাধিকবার দলবদল করার ইতিহাস রয়েছে ভাটপাড়ার দাবাং নেতা অর্জুন সিংয়ের। উনিশের লোকসভা ভোটের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যান তিনি। আবার একুশের বিধানসভা ভোটের পর ফেরেন তৃণমূলে। আবার চব্বিশের লোকসভা নির্বাচনে টিকিট না পেয়ে ফের অর্জুন ফিরে যান বিজেপিতে। ব্যারাকপুর আসন থেকে বিজেপির টিকিটে লড়লেও তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিকের কাছে হেরে যান তিনি। আর এবার অভিষেকের নামে এমন মন্তব্য করায় ফের একবার তাঁর দলবদলের জল্পনা তৈরি হল (Arjun Singh commented on Abhishek Banerjee)।

অর্জুনের এহেন মন্তব্য নিয়ে বেশ চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে (Arjun Singh commented on Abhishek Banerjee)। এই নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে প্রশ্ন করা হলে, তিনি বলেন, “অর্জুন সিংয়ের অভিজ্ঞতা অনেক বেশি। তিনি যা বলেছেন নিজের অভিজ্ঞতার ভিত্তিতে বলেছেন”।

এদিকে আবার অর্জুনের এহেন মন্তব্য ভালোভাবে নেন নি তৃণমূল নেতা শান্তনু সেন। অর্জুন যে পুলিশমন্ত্রীর পদত্যাগের দাবী তুলেছেন, সেই বিষয়ে শান্তনু সেন বলেন, “দেশের অন্যতম সফলতম মুখ্যমন্ত্রী ও পুলিশমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কারণেই এনসিআরবির তথ্য অনুযায়ী, আজকের দিনেও ভারতের অন্যতম নিরাপদ রাজ্যের নাম পশ্চিমবঙ্গ এবং দেশের অন্যতম নিরাপদ শহরের নাম কলকাতা”।

অর্জুনকে কটাক্ষে করে শান্তনুর মন্তব্য, “যারা টিকিট না পেয়ে অন্য দলে গিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে চেষ্টা করেছিলেন ভোটে জেতার, মানুষ তাঁদের প্রত্যাখ্যান করেছেন। হার মেনে নিতে হবে। এসব কথা বলে তৃণমূলের অন্দরে ভাঙন ধরানোর চেষ্টা করে মূর্খের স্বর্গে বাস করবেন না। তৃণমূল একটি ঐক্যবদ্ধ পরিবার, যার নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, সেনাপতির নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়” (Arjun Singh commented on Abhishek Banerjee)।

আরও অন্যান্য খবর