Aparajita Auddy expressed her anger: আগেকার দিনে এক একটি ধারাবাহিক প্রায় এক বছরের বেশি সময় ধরে চলত। দর্শকদের মন জয় করে নিত ধারাবাহিকগুলি। সেই ধারাবাহিকগুলি এতটাই জনপ্রিয় ছিল যে আজও সেই ধারাবাহিকের গল্প মনে রয়েছে অনেকের। পুরনো সম্প্রচার দেখে দর্শকেরা। এখনকার দিনে নতুন চল শুরু হয়েছে টিআরপি তালিকায় জায়গা করে না নিতে পারলে সেই ধারাবাহিক দু মাসেও বন্ধ হয়ে যেতে পারে। গত কয়েকদিনে স্টার জলসা (Star Jalsha), জি বাংলার একাধিক ধারাবাহিক বন্ধ হওয়ার খবর সামনে এসেছে। এই তালিকায় রয়েছে অপরাজিতা আঢ্যর ‘জল থই থই ভালোবাসা’ ধারাবাহিকটিও। মাত্র ৯ মাস আগে শুরু হয়েছিল এই ধারাবাহিক। রাত ন’টা স্লটে দেখা যেত এই ধারাবাহিকটিকে। তবে হঠাৎই সেই জায়গায় এবার অন্য ধারাবাহিক (Aparajita Auddy expressed her anger)।
সম্প্রতি, ১৭ই জুন থেকে রাত ন’টায় স্টার জলসা (Star Jalsha) চ্যানেলে দেখা যাবে সোনামণি সাহা ও হানি বাফনা অভিনীত শুভ বিবাহ ধারাবাহিক। এই ধারাবাহিককে জায়গা করে দিতেই নাকি বন্ধ হচ্ছে ‘জল থই থই ভালোবাসা’ ধারাবাহিক। জল থই থই ভালোবাসা ধারাবাহিকটি অনেকের মনেই জায়গা করে নিয়েছে। সকলে ভেবেছিল এই ধারাবাহিকের বোধহয় স্লট পরিবর্তন হবে। তবে দুঃখের খবর এই ধারাবাহিকের স্লট পরিবর্তন হচ্ছে না, বদলে বন্ধ করা হচ্ছে এই ধারাবাহিকটি। এবার এই প্রসঙ্গে মুখ খুললেন অপরাজিতা আঢ্য। টিআরপি তালিকায় যথেষ্ট ভালো ফল থাকত এই ধারাবাহিক। এই ধারাবাহিক বন্ধের জেরে বিরক্ত অপরাজিতা (Aparajita Auddy expressed her anger)।
কী লিখেছেন অপরাজিতা (Aparajita Auddy expressed her anger)?
অভিনেত্রী নিজের সোশ্যাল মিডিয়ায় তার অভিনীত ধারাবাহিক বন্ধ হয়ে যাওয়া নিয়ে একটি পোস্টে কমেন্ট করেছেন (Aparajita Auddy expressed her anger)। অভিনেত্রী লিখেছেন, “কি হাস্যকর, এটা দেখে না লিখে পারলাম না। যেসমস্ত সিরিয়ালের টিআরপি কম সেগুলো চলছে। আর আমরা টিআরপিতে এতটাই এগিয়ে আছি, স্লটলিডার, শেয়ার বেশি, তবু সেই সিরিয়ালকেই বন্ধ করে দেওয়া হল। এখানে হা হা হাসি ছাড়া আর কিছুই আসছে না।”

অপরাজিতার এই মন্তব্যের প্রেক্ষিতে নেট নাগরিকেরা নানান মন্তব্য করেছেন। এক নেটনাগরিকের কথায়, “লীনা গঙ্গোপাধ্যায় পরকীয়া ছাড়া কিছু লেখেন না। আর এই সিরিয়ালটা পরকীয়া ছাড়া ছিল তাই তাঁর লিখতে কষ্ট হচ্ছিল”। অপর একজন লিখেছেন, “স্টার জলসা বরাবরই এমনই করে অভিনেতা অভিনেত্রীদের কদর করতে জানে না। তাই স্লটলিডার সিরিয়ালকে বন্ধ করে দিচ্ছে।’ কেউ লিখছেন,’ সিরিয়াল শেষ হওয়ায় তাঁর ভীষণই কষ্ট হচ্ছে। শেষপর্বে অপরাজিতার ডায়ালগ তাঁকে বিঁধছে। তাঁর মনে হয়েছে কোজাগরী নয়, যেন অপরাজিতাই আউটব্রাস্ট করেছেন” (Aparajita Auddy expressed her anger)। আবার কেউ মন্তব্য করেছেন জল থই থই ভালোবাসা ধারাবাহিক টি বন্ধ করে দেওয়া স্টার জলসা (Star Jalsha) চ্যানেলের একটি ভুল সিদ্ধান্ত। আবার অনেকেই মনে করেছেন শুভ বিবাহ ধারাবাহিকটিকে ভালো স্লট দিতে আর বধূয়া ধারাবাহিককে সুযোগ দিতেই জলসা চ্যানেলের এই সিদ্ধান্ত।

চলতি সপ্তাহে টিআরপি তালিকা বলছে প্রথম পাঁচে স্টার জলসার (Star Jalsha) একটাই ধারাবাহিক জায়গা করে নিয়েছে। সে ধারাবাহিক হল ‘কথা’। টিআরপি তালিকায় ‘কথা’ ধারাবাহিক রয়েছে তিন নম্বরে। আর এদিকে জল থই থই ভালোবাসা রয়েছে সাত নম্বরে (Aparajita Auddy expressed her anger)। নেট নাগরিকদের মতে স্টার জলসা চ্যানেল ভালো ধারাবাহিক চালাতে পারে না তাই তাদের টিআরপি তালিকায় মুখ থুবড়ে পড়তে হয়েছে।





