Local Trains Cancelled at Sealdah Division: বৃহস্পতিবার রাত বারোটা থেকে রবিবার দুপুর পর্যন্ত শিয়ালদহ মেইন উত্তর শাখায় বেশ কিছু ট্রেন (Local train) চলাচল বন্ধ থাকার কথা ঘোষণা করা হয়েছিল রেল কর্তৃপক্ষের তরফে। কিন্তু এই খবর নাকি পৌঁছায়নি অনেক যাত্রীর কাছেই। শুক্রবার সকাল থেকেই শিয়ালদায় নিত্যযাত্রীদের ভোগান্তির ছবি উঠে আসছে। সাধারণ যাত্রীদের অভিযোগ, শিয়ালদা স্টেশনের এক থেকে পাঁচ নম্বর প্ল্যাটফর্মের মধ্যে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে বলে জানিয়েছিল রেল কর্তৃপক্ষ (Local Trains Cancelled at Sealdah Division)। তবে কোন ট্রেনগুলি বাতিল করা হচ্ছে, কোন ট্রেনগুলির যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে এ ব্যাপারে স্পষ্ট কোন তথ্য জানানো হয়নি। তারপরেই বিশৃঙ্খলা পরিস্থিতির সৃষ্টি হয়েছে স্টেশন চত্বরে।
শুক্রবার সকাল থেকে শিয়ালদহগামী একাধিক ট্রেনের (Local train) জন্য বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে রয়েছে সাধারণ মানুষ। অল্প সংখ্যক যে ট্রেন আসছে তাদের ভিড় উপচে পড়া। শিয়ালদহর একাধিক প্ল্যাটফর্মে বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই ভিড় বাড়ছে নিত্যযাত্রীদের। কোন ট্রেন কখন ছাড়বে, কোন প্ল্যাটফর্মে আসছে তা বুঝেই উঠতে পারছেন না সাধারণ যাত্রীরা তাতেই স্টেশন চত্বরে বিশৃঙ্খলা পরিস্থিতি সৃষ্টি হয়েছে (Local Trains Cancelled at Sealdah Division)।
ট্রেন বাতিলের সিদ্ধান্ত কেন নেওয়া হয়েছে রেলের তরফে (Local Trains Cancelled at Sealdah Division)?
শিয়ালদহর দুই শাখায় ট্রেনে (Local train) যে পরিমাণ ভিড় হয় তাতে ট্রেনে যাত্রীদের অসুবিধা হয়। যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখেই পূর্ব রেল কর্তৃপক্ষ ট্রেনের কামরার সংখ্যা বৃদ্ধির কথা ভেবেছিল। এই ভাবনা বাস্তবায়িত করার জন্যই ফ্রেন্ড কামরা বাড়ালে, ট্রেনের দৈর্ঘ্য বাড়বে, ফলে প্ল্যাটফর্ম বাড়াতে হবে। অথচ শিয়ালদায় এই দুই বিভাগের সমস্ত প্ল্যাটফর্মের দৈর্ঘ্য অতটা বড় নয়। তাই প্ল্যাটফর্মগুলির দৈর্ঘ্য বাড়ানোর কাজ শুরু হয়। পাশাপাশি চলতে থাকে সমস্ত ওভারহেড তারের কাজ, সিগনালিং ইন্টারলোকিং সমস্ত কাজই চলতে থাকে (Local Trains Cancelled at Sealdah Division)।
রেল কর্তৃপক্ষ তরফে শিয়ালদা মেন ও বনগাঁ শাখায় মেগা ব্লকের পরিকল্পনা নেওয়া হয়েছিল। ভোটের আগে যাত্রী হয়রানির কথা মাথায় রেখেই এই পরিকল্পনা বাতিল করে দেয় রেল কর্তৃপক্ষ (Local Trains Cancelled at Sealdah Division)। পরিকল্পিত ব্লকের কাজ নেওয়া হবে ভোট মিটতেই এমনই পরিকল্পনা ছিল। তাই এবার তিনদিন কাজ চলবে। টানা তিন দিন কাজ চলার ফলে সেই দিনগুলিতে প্রচুর সংখ্যক ট্রেন (Local train) বাতিল থাকবে। দমদম, বিধাননগর এসে বহু ট্রেন যাত্রা বাতিল করবে (Local Trains Cancelled at Sealdah Division)। সে কারণেই এবার যাতায়াতের সুবিধার জন্য সড়কপথে বিশেষ ব্যবস্থা নেওয়ার আবেদন জানানো হয়েছে রাজ্য সরকারকে।





