অথৈ ছবির মুক্তির পর বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন সোহিনী? অনুরাগীদের মধ্যে জল্পনা তুঙ্গে

টলিউডের অন্যতম ব্যস্ত অভিনেত্রী সোহিনী সরকার (Sohini Sarkar)। মাত্র কয়েকদিন পরেই মুক্তি পেতে চলেছে তার ছবি অথৈ। অর্ণ মুখোপাধ্যায় পরিচালিত এই ছবিতে মুখ্য চরিত্র দেখা যাবে সোহিনীকে। সিনেমা মুক্তির এক মাসের মাথাতেই নাকি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন। ফলে ছবি প্রচারের পাশাপাশি ব্যস্ত তিনি বিয়ের কাজ নিয়েও। টলিপাড়ায় কান পাতলেই শোনা যাচ্ছে ১৮ই জুলাই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন শোভন-সোহিনী। তবে তারা এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি। একাধিক প্রেম ভাঙ্গার পর অবশেষে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন এই দুই তারকা। ‌

বেশ কিছুদিন আগে সাক্ষাৎকারে বিয়ের কথা প্রসঙ্গে সোহিনী (Sohini Sarkar) জানিয়েছেন সাদামাটা ভাবেই বিয়েটা সারবেন তিনি। তবে আগের মতো সম্পর্ক নিয়ে খোলামেলা কথা বলছেন না। রনজয় বিষ্ণুর সঙ্গে বিচ্ছেদের পর শোভনের সঙ্গে সম্পর্কে জড়ানো অভিনেত্রী। তবে এবারের প্রেম নিয়ে বিশেষ সর্তকতা জারি ছিল। জানা গিয়েছে, বিয়ের আসরে মিডিয়ার প্রবেশ অধিকার থাকবে না। একেবারে কাছের বন্ধুবান্ধব ও দুই পরিবারকে নিয়েই শুভ কাজ সম্পন্ন করবেন তারা।

বরাবরই প্রেম নিয়ে চর্চায় থেকেছেন শোভন। প্রথমে গায়িকা ইমন চক্রবর্তী সঙ্গে সম্পর্কে জড়িয়ে ছিলেন। বয়সে শোভনের থেকে বড় ছিলেন ইমন। তবে দুজনের প্রেমের মাঝে কখনোই বয়স বাধা হয়ে দাঁড়ায়নি। সেই সম্পর্ক ভাঙার পরেই শোভনের স্বস্তিকা দত্তের সঙ্গে প্রেম গাঢ় হয়। তবে তাদের সম্পর্ক ভাঙ্গে ২০২২ সালে। টলিউডে কানাঘুষো শোনা যাচ্ছিল সোহিনীর (Sohini Sarkar) কারণেই নাকি দূরত্ব এসেছে শোভন-স্বস্তিকার জীবনে। যদিও বিচ্ছেদ প্রসঙ্গে কখনোই মুখ খোলেননি কেউ। এরপরেই অভিনেত্রী সোহিনীর সঙ্গে সম্পর্কে জড়ান গায়ক শোভন গঙ্গোপাধ্যায়।

মাসখানেক আগে শোভনের সঙ্গে প্রেম প্রসঙ্গে মুখ খুলেছিলে অভিনেত্রী (Sohini Sarkar)। জানিয়েছিলেন, “বলার তো সময় ফুরিয়ে যাচ্ছে না। এখনও সময় আছে। আগের সম্পর্ক আমায় শিখিয়েছে যে অত তাড়াহুড়ো করে লাভ নেই। সবাইকে সব বলে দেব, শেষে দেখব আমি বাটি হাতে বসে আছি।” তবে শোভন-সোহিনীর অনুরাগীরা ভীষণ খুশি তাদের বিয়ের খবরে। তারা কোনভাবেই চান না এই জুটির বিচ্ছেদ হোক। ‌ দুজনকে বিয়ের সাজে দেখতে উৎসুক রয়েছে গোটা নেট পাড়া।

উল্লেখ্য, অথৈ ছবিটির পরিচালনা করেছেন অর্ণ মুখোপাধ্যায়। এই ছবির ক্রিয়েটিভ পরিচালক অনির্বাণ ভট্টাচার্য। ছবিটির প্রযোজনার দায়িত্বে রয়েছে এসভিএফ। আগামী ১৪ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে অথৈ। এই ছবির মুখ্য ভূমিকায় দেখা যাবে অর্ণ মুখোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য এবং সোহিনী সরকারকে (Sohini Sarkar)। এটি নটধার দারুণ জনপ্রিয় নাটকের সিনেমাটিক ভার্সন হতে চলেছে।

RELATED Articles