লকডাউন শেষে চালু হতে চলেছে বিমান পরিষেবা, ঘোষণা এয়ার ইন্ডিয়া-র

[7:25 PM, 4/18/2020] Koushik Gupta: লকডাউনের মেয়াদ ফুরোলেই শুরু হবে টিকিট বুকিং এর কাজ। করোনা সংক্রমন রুখতে ২৫ মার্চ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত হয় জারি ছিল প্রথম পর্যায়ের লকডাউন। কিন্তু এই সময়ের মধ্যে দেশে সংক্রমনের হার হু হু করে বাড়তে থাকায় প্রথম দফার লকডাউন শেষে প্রধানমন্ত্রী আবার দ্বিতীয় দফার লকডাউন ঘোষণা করেন। যার মেয়াদ নির্দিষ্ট হয়েছে ১৪ই এপ্রিল থেকে ৩রা মে পর্যন্ত। এই সময়ের পর থেকেই ঘরোয়া উড়ানের বুকিং শুরু করতে চলেছে এয়ার ইন্ডিয়া। আর ১লা জুন থেকে শুরু হবে আন্তর্জাতিক উড়ানের বুকিং।

করোনা সংক্রমন রুখতে স্থগিত হয়েছে সমস্ত অন্তর্দেশিয় এবং আন্তর্জাতিক বিমান পরিষেবা। যা জারি থাকবে ৩রা মে অর্থাৎ লকডাউনের শেষদিন পর্যন্ত, সিদ্ধান্ত নিয়েছে এয়ার ইন্ডিয়া। কিন্তু আন্তর্জাতিক উড়ানের ক্ষেত্রে মেয়াদ জারি থাকবে ৩১শে মে পর্যন্ত। আজ এয়ার ইন্ডিয়ার ওয়েবসাইটে একটি নোটিশ জারি করে এমনই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। তবে উড়ান পরিষেবা সাধারণ মানুষের জন্য বন্ধ রাখা হলেও করোনা সঙ্কটে বিভিন্ন সেবামূলক কাজ করে চলেছে তারা। একদিকে যেমন বিদেশে আটকে থাকা ভারতীয়দের দেশে ফিরিয়ে এনেছে এয়ার ইন্ডিয়া, অন্যদিকে আন্তর্জাতিক বাজারে পৌঁছে দিচ্ছে অত্যাবশ্যক কৃষিজ ও চিকিৎসা সংক্রান্ত জিনিসপত্র।

কেন্দ্রের কৃষিউড়ান প্রকল্পের আওতায় বিশ্বের ১০টি কার্গো ডেস্টিনেশনে ফলমূল, শাকসব্জি ও ওষুধপত্র পৌঁছে দিচ্ছে তারা। এই দেশগুলির মধ্যে উল্লেখযোগ্য- ব্রিটেন, জার্মানি, ইজরায়েল, চিন, সেশেলস, মরিশাস, শ্রীলঙ্কা ও মালদ্বীপে এভাবেই পরিষেবা দিচ্ছে এয়ার ইন্ডিয়া।

RELATED Articles

Leave a Comment