করোনার জন্য সব দিক থেকে প্রস্তুত রাজ্য, শুধু র‍্যাপিড কিটের অভাবে টেস্ট করা যাচ্ছে না

দেশে এখন করোনা সংক্রমনের সংখ্যা প্রায় ১৫ হাজারের কাছাকাছি। তাই কেন্দ্রীয় সরকারের তরফ থেকে প্রতিটি রাজ্য সরকারের ওপর নিজ নিজ রাজ্যে কড়া নজরদারি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। সেই নির্দেশ মানতেই এবার বঙ্গে বাড়ানো হয়েছে টেস্টের সংখ্যা।

শনিবার সাংবাদিক বৈঠকে মুখ্যসচিব রাজীব সিনহা জানান, পশ্চিমবঙ্গ করোনা মোকাবিলার জন্য সব দিক থেকেই তৈরি। সংক্রমন রুখতে ইতিমধ্যেই কলকাতার রাস্তায় নেমেছে কমব্যাট ফোর্স। মাইক্রো প্ল্যানিং করে চলছে কাজ। অতি স্পর্শকাতর এলাকাগুলিকেও সিল করার কাজ শুরু করেছে রাজ্য পুলিশ। কোনো কোনো জায়গায় মোতায়েন করা হয়েছে সশস্ত্র পুলিশবাহিনীও। এছাড়া মুখ্যমন্ত্রীর নির্দেশে কড়া নজরদারিও চালানো হচ্ছে চিহ্নিত করা স্পর্শকাতর জায়গাগুলোতে।

শনিবার নবান্নের সাংবাদিক বৈঠকে মুখ্যসচিব বলেন, বর্তমানে হাওড়ায় ৫৮০ জনের করোনা পরীক্ষা করা হয়েছে. তাঁদের মধ্যে করোনা পজিটিভ হয়েছেন ৬২জন এবং পূর্ব মেদিনীপুরে ৩০০ জনের মধ্যে ১৮ জনের রিপোর্ট পজেটিভ এসেছে। তিনি আরও বলেন যে, নতুন করে রাজ্যে আক্রান্ত ২৩ জন, সুস্থ হয়ে ফিরেছেন ৭ জন এবং রাজ্যে এখন ১৭৮জন আক্রান্ত চিকিৎসাধীন রয়েছেন।

টেস্টিং ল্যাবে ডবল সিফটে কাজ চলছে। কিন্তু রাপিড টেস্টের কিট না থাকায় টেস্ট করা যাচ্ছে না। তাছাড়া সব দিক থেকেই তৈরি রাজ্য। প্রাইভেট ক্লিনিক, চেম্বার বন্ধ করতে বলা হয়নি। তা যেন যথাযথ নিয়ম মেনে চলে। রাজ্যে বর্তমানে ১৫০০টি ভেন্টেলেশনের ব্যবস্থা রয়েছে। তার সাথে ৬৬টি করোনা হাসপাতালে প্রায় ৭০৬৯টি বেড তৈরী রাখা হয়েছে। তিনি সবশেষে বলেন যে, করোনা রুখতে যা যা করা দরকার সব করছে রাজ্য।

RELATED Articles

Leave a Comment