অপ্রতিরোধ্য বন্ধন! ৮ বছরেরও কম সময়ে বন্ধন ব্যাঙ্কের শাখার সংখ্যা বেড়েছে তিনগুণ, গ্রাহকদের আরও ভালো পরিষেবা দিতে প্রতিশ্রুতিবদ্ধ ব্যাঙ্ক

দেশের দ্রুত বর্ধনশীল ব্যাঙ্কগুলির মধ্যে অন্যতম এক নাম হল বন্ধন ব্যাঙ্ক। ব্যাঙ্কিং কার্যকলাপ শুরুর ৮ বছরেরও কম সময়ের মধ্যে বন্ধন ব্যাঙ্ক তার শাখা উপস্থিতির সংখ্যা তিনগুণ করার এক অনন্য মাইলফলক আজ ব্যাঙ্কটি অতিক্রম করেছে৷ ২০১৫ সালের ২৩শে আগস্ট ব্যাঙ্ক ৫০১ টি শাখা নিয়ে যাত্রা শুরু করেছিল। বর্তমানে মোট ১৫০০টিরও বেশি ব্যাঙ্ক শাখা রয়েছে। আরও ৪৫০০ টি ব্যাঙ্কিং ইউনিট এর সাথে নেটওয়ার্কে যুক্ত এই ব্যাঙ্কের এখন সারা দেশে মোট ব্যাঙ্কিং আউটলেটের সংখ্যা ৬০০০ এর বেশি।

ব্যাঙ্ক বর্তমানে ভারতের ৩৪ টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল জুড়ে ছড়িয়ে থাকা ৬০০০ টিরও বেশি ব্যাঙ্কিং আউটলেটগুলির একটি শক্তিশালী নেটওয়ার্কের মাধ্যমে তিন কোটিরও বেশি গ্রাহকগণকে পরিষেবা দিয়ে চলেছে। গ্রাহকের নিজস্থানে, তাঁদের ঠিক যে ধরণের  আর্থিক পণ্য বা পরিষেবার প্রয়োজন বা তাঁরা যে  ধরনের ব্যাঙ্কিং চ্যানেল পছন্দ করতে পারেন – স্বশরীরে ব্যাঙ্কে এসে বা ডিজিটাল পরিষেবা – সব নির্বিশেষে প্রত্যেক ভারতীয়র বিভিন্ন ধরনের আর্থিক চাহিদা পূরণ করতে ব্যাঙ্ক প্রতিশ্রুতিবদ্ধ।

এদিন শ্রী চন্দ্র শেখর ঘোষ, এমডি এবং সিইও এই প্রসঙ্গে বলেন, “বন্ধন ব্যাঙ্কের কাছে  আজকের দিনটি একটি উল্লেখযোগ্য মাইলফলক। বিগত আট বছর ধরে দেশের প্রতিটি স্থানের গ্রাহকগণের আমাদের  উপর আস্থা ও বিশ্বাসের ফলস্বরূপ ব্যাঙ্কের এই দ্রুত উন্নতি ও বৃদ্ধি সম্ভব হয়েছে। সকল ভারতবাসীর কাছে ব্যাঙ্কিং পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে ভারতের ব্যাঙ্কিং আউটলেটগুলির আরও গভীর ভৌগোলিক স্থানে পৌঁছনো প্রয়োজন। আমাদের দ্রুত বর্ধনশীল শাখা নেটওয়ার্ক এবং ডিজিটাল পরিষেবাগুলির সাথে, বন্ধন ব্যাঙ্ক তার মূল্যবান গ্রাহকদের জন্য আরও সুবিধা, নিরাপত্তা সুনিশ্চিত করে এবং পরিষেবা প্রদানের ব্যাপ্তি বাড়াতেও প্রতিশ্রুতিবদ্ধ”।

বন্ধন ব্যাঙ্ক তার বিস্তীর্ন অ্যাসেট বুক এবং ভৌগলিক উপস্থিতির বৈচিত্রের মধ্য দিয়ে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। পূর্ব ও উত্তরপূর্ব ভারত সহ বাকি অঞ্চলে গ্রাম ও নগর নির্বিশেষে নিজের উপস্থিতি বিস্তার করবে এই ব্যাঙ্ক। ব্যাঙ্ক প্রদত্ত সুরক্ষিত ঋণের পরিমাণ নিরবচ্ছিন্নভাবে বাড়ানো হচ্ছে। ব্যাঙ্ক আকর্ষণীয় সুদের হারে গ্রাহকদের হোম লোন, পার্সোনাল লোন, গাড়ি লোন এবং টু -হুইলার লোনের মতো বহু রিটেল লোনও অফার করে চলেছে। সম্প্রতি গ্রাহকদের সুবিধার্থে ব্যাঙ্ক নিও প্লাস ডিজিটাল সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট নামে একটি সম্পূর্ণ ডিজিটাল সেভিংস ব্যাঙ্ক  অ্যাকাউন্ট পরিষেবা চালু করেছে।

RELATED Articles