নয়া উদ্যোগ বন্ধনের! প্রবীণ নাগরিকদের আরও উন্নত পরিষেবা দিতে ‘ইন্সপায়ার’ নামের নতুন প্রোগ্রাম চালু করল বন্ধন ব্যাঙ্ক

‘ইন্সপায়ার’ নামে একটি প্রোগ্রাম চালু করল বন্ধন ব্যাঙ্ক। যা প্রবীণ নাগরিকদের একচেটিয়াভাবে পরিষেবা দেওয়ার জন্য এই নতুন উদ্যোগ। ব্যাঙ্কের সিনিয়র সিটিজেন গ্রাহকদের জন্য অগ্রাধিকারমূলক সুদের হার, অগ্রাধিকারমূলক ব্যাঙ্কিং পরিষেবা এবং ডোরস্টেপ ব্যাঙ্কিং সুবিধার মতো বিদ্যমান সুবিধাগুলি অফার করে এই ‘ইন্সপায়ার’।

ওষুধ কেনার উপর বিশেষ ছাড়, ডায়াগনস্টিক পরিষেবা এবং চিকিৎসার মতো জীবন যত্নের সুবিধাও প্রদান করে এই ‘ইন্সপায়ার’ প্রোগ্রাম। পার্টনার হেলথ কেয়ার সার্ভিস প্রোভাইডারদের মাধ্যমে ডাক্তারের পরামর্শ, মেডিক্যাল চেক-আপ এবং দাঁতের যত্নের ক্ষেত্রেও ছাড় দেওয়া হয়। প্রবীণ নাগরিক গ্রাহকদের ব্যাঙ্কিং অভিজ্ঞতা সহজ করতে ফোন ব্যাঙ্কিং অফিসারের সরাসরি অ্যাক্সেসের মতো অতিরিক্ত বৈশিষ্ট্যগুলিও অন্তর্ভুক্ত করার পরিকল্পনা করেছে ব্যাঙ্ক৷

দীর্ঘদিন ধরেই বন্ধন ব্যাঙ্ক প্রবীণ নাগরিকদের ব্যক্তিগত সেবা নিশ্চিত করার জন্য নানান শাখাগুলিতে সিনিয়র সিটিজেন ডেস্ক শুরু করেছে। মোবাইল অ্যাপ, ইন্টারনেট ব্যাঙ্কিং, এসএমএস ব্যাঙ্কিং এবং মিসড কল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে যে কোনও সময় এবং যে কোনও জায়গা থেকে ব্যাঙ্কিং পরিষেবা পেতে ইচ্ছুক প্রবীণ নাগরিক গ্রাহকদের হ্যান্ডহোল্ড করার জন্য বিশেষভাবে প্রশিক্ষিত এক্সিকিউটিভদের নিয়োগ করা হয়েছে।

বন্ধন ব্যাঙ্কের শাখা ব্যাঙ্কিং প্রধান সুজয় রায় এই বিষয়ে বলেন, “বন্ধন ব্যাঙ্কে আমরা সব বয়সেই আর্থিক স্বাধীনতার গুরুত্ব এবং প্রয়োজনীয়তা অনুভব করি। ঘোষণা করতে পেরে আনন্দিত যে বন্ধন ব্যাঙ্ক এই নিয়ে নানান সুবিধা নিয়ে এসেছে। প্রবীণ নাগরিকদের জন্য এই উদ্যোগ চালু করা হয়েছে। গত আট বছর ধরে আমরা সিনিয়র গ্রাহকদের আস্থা অর্জন করতে পেরেছি ও এই প্রোগ্রামটি তাদের জন্য আমাদের সম্মানের প্রতীক”।

প্রসঙ্গত, স্থায়ী আমানতে প্রবীণ নাগরিকদের বাধ্যতামূলক সুদের হার অফার করছে বন্ধন ব্যাঙ্ক। প্রবীণ নাগরিকরা ৫০০ দিনের মেয়াদে ৮.৩৫% পর্যন্ত ফিক্সড ডিপোজিট সুদের হার উপভোগ করতে পারেন। ট্যাক্স সেভার ফিক্সড ডিপোজিটের জন্য প্রবীণ নাগরিকরা ৭.৫% সুদের হারে সুবিধা পেতে পারেন।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles