স্মার্টফোনের দুনিয়ায় Nothing-এর ফোনের বেশ খ্যাতি রয়েছে। এখনও পর্যন্ত দুটি স্মার্টফোন লঞ্চ করেছে এই সংস্থা। এবার নতুন বছরে নতুন চমক আনতে চলেছে Nothing। লঞ্চ হবে এই সংস্থার পরবর্তী স্মার্টফোন। নাম Nothing Phone 2a।
জানা যাচ্ছে, এই ফোন Nothing Phone (2)-এর উত্তরসূরি হিসাবে বাজারে আসছে। ফিচার্সের দিক থেকে একাধিক চমক থাকবে এই ফোনে। তবে যে বিষয়টি বেশি নজর কাড়তে পারে তা হল এই ফোনের দাম। একাধিক টেক সংবাদমাধ্যমের দাবী, এটি নাথিংয়ের সবথেকে বাজেট ফ্রেন্ডলি স্মার্টফোন হতে চলেছে।
কবে লঞ্চ হবে Nothing Phone 2a?
জানা যাচ্ছে, আগামী বছর প্রথম ৩ মাসের মধ্যে লঞ্চ হতে এই স্মার্টফোন। যদিও সংস্থার আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় সবাই। টিপস্টার যোগেশ ব্রার X প্ল্যাটফর্মে ফোনের একটি ছবি শেয়ার করেছেন। সেই থেকে জানা গিয়েছে যে এই ফোন আপাতত প্রোডাকশন ভ্যালিডেশন টেস্ট পর্যায়ে রয়েছে। টেক সংবাদ মাধ্যম সূত্রে খবর, ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত ২০২৪ মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে এই স্মার্টফোন লঞ্চ হতে পারে।
কী কী ফিচার্স থাকতে পারে এই ফোনে?
এই ফোনের ব্যাক প্যানেলে নতুন ডিজাইন থাকতে চলেছে। এছাড়াও পাঞ্চ-হল ডিসপ্লে মিলবে। এই ফোনে থাকতে পারে OLED স্ক্রিন ও সর্বোচ্চ 120Hz রিফ্রেশ রেট। এই স্মার্টফোনের ডিসপ্লে হতে পারে ৬.৭ 6ইঞ্চির। প্রসেসরের ক্ষেত্রে দেখা যেতে পারে MediaTek Dimensity 7200 চিপসেট।
স্টোরেজের ক্ষেত্রে ৮ জিবি ব়্যাম ও ১২৮ জিবি ইন্টার্নাল স্টোরেজ দেখা যেতে পারে। এই ফোনে লেটেস্ট অপারেটিং সিস্টেম ১৪ দেখা যেতে পারে। ক্যামেরার ক্ষেত্রে এই ফোনে থাকতে পারে ব্যাকে দুটি সেন্সর-সহ ৫০ মেগাপিক্সেল ক্যামেরা।
সম্ভাব্য কত দাম হতে পারে এই ফোনের?
টিপস্টার যোগেশ ব্রারের দাবী, ফোনের দাম থাকতে পারে ৪০০ ডলার যা ভারতীয় মুদ্রায় ৩৩,২০০ টাকা। যদিও সংস্থার তরফে এখনও কিছু জানানো হয়নি।





