বধূ নির্যাতনের মামলা তুলে নেওয়ার জন্য চাপ দিয়েছিলেন স্বামী। কিন্তু তাতে রাজি হন নি স্ত্রী। সেই কারণে স্ত্রীকে আরও চাপে ফেলতে তাঁর ন’গ্ন ছবি ভাইরাল করে দিল স্বামী, এমনটাই অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
কোথায় ঘটেছে এই ঘটনা?
ঘটনাটি ঘটেছে বোলপুর তাতার কলোনি এলাকায়। সেই এলাকার বাসিন্দা এক মহিলার সঙ্গে বছর পাঁচেক আগে বিয়ে হয় নানুর থানা এলাকার বাসিন্দা এক যুবকের। জানা গিয়েছে, বিয়ের কয়েক বছর পর থেকেই বধূর উপর পণ নিয়ে চাপ দিতে থাকে তাঁর শ্বশুরবাড়ির লোকজন।
অভিযোগ, পণ নিয়ে শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে হামেশাই অশান্তি চলত বধূর। এমনকি, বধূকে মারধরও করা হয় দাবী করা পণ না মেলায়। সময়ের সঙ্গে সঙ্গে অশান্তি দিনদিন বাড়তে থাকে। এক পর্যায়ে গিয়ে ওই মহিলা শ্বশুরবাড়ি ছেড়ে বাপের বাড়ি চলে আসেন। পুলিশের দ্বারস্থ হন তিনি। অভিযোগ জানান শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে।
শ্বশুরবাড়ির তরফে সেই অভিযোগ তুলে নিতে চাপ সৃষ্টি করা হয় বধূর উপর। কিন্তু তাতে কোনওভাবেই রাজি হন নি ওই বধূ। এরপরই স্ত্রীকে চাপে ফেলতে তাঁর ন’গ্ন ছবি ফেসবুকে ছড়িয়ে দেয় তাঁর স্বামী। এরপর তাঁকে ব্ল্যাকমেইল করা হয় বলে অভিযোগ। পরবর্তীতে সেই মর্মেও থানার দ্বারস্থ হন ওই মহিলা।
সেই ঘটনার পর প্রায় এক মাস পেরিয়ে গিয়েছেছে। কিন্তু ওই মহিলার অভিযোগ, পুলিশ এখনও পর্যন্ত কোনও ব্যবস্থা নেয়নি। উল্টে যুবতীর স্বামী আরও ন’গ্ন ছবি ভাইরাল করার হুমকি দিচ্ছেন বলে অভিযোগ। ওই নির্যাতিতা জানান, “বিয়ের কিছুদিন পর থেকেই নানাভাবে নির্যাতন করছে। আমি নির্মম অত্যাচারের শাস্তি চাই। পুলিশ পদক্ষেপ করুক”।





