অর্থনীতি ঘুরে দাঁড়ানোর ফল, গত অর্থবর্ষে বন্ধন ব্যাঙ্কের ব্যবসা বৃদ্ধি ২৮ শতাংশ

আজ, শনিবার বন্ধন ব্যাঙ্ক ৩১শে মার্চ, ২০২১-এ শেষ হওয়া ত্রৈমাসিক এবং আর্থিক বর্ষের ফলাফল প্রকাশ করল। জানা গিয়েছে, ২০২০-২০২১ আর্থিক বর্ষের শেষে ব্যাঙ্কের মোট ২৮% বৃদ্ধি পেয়েছে। চালু হওয়ার ষষ্ঠ বছরে থাকা এই ব্যাঙ্ক ১১৪৯টি শাখা এবং ৫৩৭১টি আউটলেটের মাধ্যমে প্রায় ২.৩৭ কোটি গ্রাহককে পরিষেবা দিচ্ছে সক্ষম। এও জানা গিয়েছে যে চলতি বছরের ৩১শে মার্চের শেষে বন্ধন ব্যাঙ্কের মোট কর্মী সংখ্যা ৪৩,৪৪৫ জন।

গত এক বছরে অর্থনীতি ক্রমশ ঘুরে দাঁড়ানোর ফলে ব্যাঙ্কের আমানতও বৃদ্ধি পেয়েছে। আগের বছরের কোয়ার্টারের তুলনায় এবছর আমানত বেড়েছে ৩৭%। এখন মোট আমানত এসে দাঁড়িয়েছে ৭৭,৯৭২ কোটি টাকায়। গত অর্থবর্ষের তুলনায় কারেন্ট অ্যাকাউন্ট ও সেভিংস অ্যাকাউন্টের আমানত ৬১% হারে বৃদ্ধি পেয়েছে বলেও জানা গিয়েছে।

শুধু তাই-ই নয়, আগের বছরের এই ত্রৈমাসিকের তুলনায় ব্যাঙ্কের অগ্রিম বৃদ্ধি পেয়েছে ২১%। এখন মোট অগ্রিমের পরিমাণ এসে দাঁড়িয়েছে ৮৭,০৫৪ কোটি টাকায়। ব্যাঙ্কের স্থিতিশীলতার সূচক ক্যাপিটাল অ্যাডেকোয়েসি রেসিও এখন ২৩.৫%, যা প্রয়োজনীয় পরিমাণের চেয়ে অনেকটাই বেশি।

বন্ধন ব্যাঙ্কের এই ফলাফল নিয়ে ব্যাঙ্কের ম্যানেজিং ডিরেক্টর এবং কর্ণধার চন্দ্রশেখর ঘোষ বলেন, “গত এক বছরে অর্থনীতি ক্রমশ ঘুরে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে আমরা চতুর্থ কোয়ার্টারে এবং ২০২০-২১ আর্থিক বর্ষে ব্যবসার ভালো উন্নতি দেখতে পেয়েছি। দেশ একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। এই সময় আমরা আমাদের মূল্যবান গ্রাহকদের যতরকমভাবে সম্ভব সাহায্য করতে বদ্ধপরিকর। বন্ধন ব্যাঙ্কের উপর বিশ্বাস রেখে যাওয়ার জন্য আমরা তাঁদের ধন্যবাদ জানাই।”

RELATED Articles