জিতেও করোনার জেরে বিধানসভায় ব্রাত্য ‘ব্রাত্য বসু’! আপাতত হোম আইসোলেশনে

বাংলার নির্বাচনে বিরাট বিশাল জনসমাবেশকে কেন্দ্র করে যে রকম ভাবে দেশে সমালোচনা হয়েছে, সেই ভাবেই বাংলায় করোনায় আক্রান্ত হয়েছেন রাজনৈতিক নেতা-নেত্রীরা। মৃত্যু হয়েছে একাধিক প্রার্থী’র। করোনা আক্রান্ত হয়েছেন বহু।

এবার এই মারণ ভাইরাসের কবলে পড়েছেন তৃণমূল নেতা ব্রাত্য বসু। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারে শুরু থেকেই রাজ্যের মন্ত্রী তৃণমূল নেতা ব্রাত্য বসু।

আরও পড়ুন- মুকুল থাকছেন বিজেপিতেই! ‘খবর ২৪x৭’-এর খববের সত্যতা প্রমাণিত

প্রায় দুই মাস ধরে নির্বাচনী প্রচার এবং দলীয় কাজ্যে ব্যস্ত ছিলেন এই তৃণমূল নেতা। ভোটের ফলাফল প্রকাশ হওয়ার পরেরদিন, অর্থাৎ গত সোমবার থেকেই অসুস্থ বোধ করেন তিনি। দেখা যায় নানা উপসম। মঙ্গলবারই করোনা পরীক্ষা করান তিনি। সেখানেই ধরা পড়ে তিনি কোভিড পজিটিভ। সেই দিন থেকেই সেল্ফ আইসোলেশনে আছেন তিনি।

আরও পড়ুন- নির্দেশ দেওয়ার পরও জমা পড়েনি ভোট পরবর্তী হিংসার ঘটনার রিপোর্ট, মমতা সরকারকে জরুরি তলব রাজ্যপালের

বিজেপিকে পর্যদুস্ত করে বাংলায় তৃতীয়বারের মতো সরকার গড়ে তৃণমূল। ৫ই মে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। ৬ ও ৭ই মে শপথ নেন বিধায়করা। কিন্তু করোনায় আক্রান্ত হওয়ার জন্য শপথ নেওয়া সম্ভব হয়নি ব্রাত্য বসুর। দমদম আসন থেকে টানা তৃতীয় বার নির্বাচিত হয়ে বিধায়ক হন তিনি। তৃণমূলের পরিষদীয় দলের তরফে এই বিষয়ে জানান হয় যে সু্স্থ হয়ে শপথগ্রহণ করবেন ব্রাত্য বসু।

সোমবারই নতুন মন্ত্রীসভা গঠন করতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে অবশ্যই কোন‌ও দপ্তর পাবেন ব্রাত্য বসু। কিন্তু শারীরিক অসুস্থতার কারণে সোমবারের বৈঠকে‌ও যোগ দিতে পারবেন না তিনি।

RELATED Articles