একশোরও বেশি এক্সক্লুসিভ ডিজাইনের ব্যাঙ্গেল সম্ভার নিয়ে হাজির সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস, শুরু ‘ব্যাঙ্গেল উৎসব’

পূর্ব ভারতের বৃহত্তম গহনা বিপনী সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস-এর তরফে শুরু হল চলতি বছরের ‘ব্যাঙ্গেল উৎসব’। এই ব্যাঙ্গেল উৎসবে গ্রাহকরা পেয়ে যাবেন ১৯,০০০ টাকা থেকে শুরু করে সোনা, হীরা এবং প্লাটিনামের একশোরও বেশি এক্সক্লুসিভ ডিজাইন থেকে একচেটিয়া হস্তশিল্পের নানান গয়না। সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের দক্ষ কারিগররা কয়েক বছর ধরে ব্যাঙ্গেলের এই নতুন কালেকশন তৈরি করেছেন।

ঐতিহ্যবাহী ভারী সোনার ব্যাঙ্গেল তো বটেই, তাছাড়াও রোজকার জীবনে পরার জন্য হালকা চুড়ি এক মহিলার জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে৷ এগুলি সৌভাগ্য এবং সমৃদ্ধির ইঙ্গিত বহন করে৷ সময়ের সঙ্গে সঙ্গে চুড়িগুলি আরও সমসাময়িক চেহারায় মানানসই হয়ে উঠেছে।

নতুন অফারে গ্রাহকরা পেয়ে যাবেন নিখুঁত সমসাময়িক তারের সুক্ষ্ম কারুকার্য এবং বয়নবিন্যাসের কাজ যা হস্তশিল্পের পাশাপাশি মেশিনে তৈরি কাস্টিং জুয়েলারি প্রস্তুত করেছে।

সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের ডিরেক্টর মিসেস জয়িতা সেন এই উৎসব সম্পর্কে বলেন, “আমরা ভারত জুড়ে আমাদের সম্মানিত গ্রাহকদের জন্য ব্যাঙ্গেল উৎসব ২০২২ ঘোষণা করতে পেরে আনন্দিত। আমাদের জন্য ব্যাঙ্গেল উৎসব নারীত্বের উদযাপন। এটি এ যুগের নারীদের প্রতি শ্রদ্ধার্ঘ্য, যাঁরা একাধিক দায়িত্ব পালন করে এবং আমাদের সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। আমরা সোনা, হীরা এবং প্লাটিনামে একশোটিরও বেশি নিখুঁতভাবে হস্তশিল্পের ডিজাইন নিয়ে আসছি। আমাদের প্রচেষ্টা হল তাদের সুন্দর হাতগুলিকে সাজানো এবং তাদের ব্যক্তিত্ব প্রকাশ করতে সাহায্য করা। কারণ, এই হাতগুলিই যত্ন, লালন, সিদ্ধান্ত গ্রহণ এবং বিশ্বাস করে”।

এই গয়না প্রস্তুতকারক সংস্থার তরফে সোনা, হীরা এবং প্লাটিনামের চুড়িতেও ছাড় দেওয়া হচ্ছে। গ্রাহকরা সংস্থার ই-কমার্স প্ল্যাটফর্মের মাধ্যমে, স্টোরে গিয়ে অথবা অনলাইনে এই অফার পেতে পারেন। সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের অফিশিয়াল ওয়েবসাইট হল https://sencogoldanddiamonds.com । 

এছাড়াও এই সংস্থার তরফে আরও কিছু অফার দেওয়া হচ্ছে। দেখে নেওয়া যাক, সেগুলি কী কী-

  • সোনার গহনা: মেকিং চার্জে ২৫% পর্যন্ত ছাড়৷
  • হীরার গহনা: হীরার মূল্যের উপর ৭% পর্যন্ত ছাড়, হীরার চুড়িতে অতিরিক্ত ৫০% ছাড়৷
  • প্লাটিনামের চুড়ি: মেকিং চার্জে ফ্ল্যাট ২০% ছাড়৷

এই অফারটি আগামী ১৯শে জুন পর্যন্তই বৈধ।

আরও অন্যান্য খবর