৩রা মে এর পরে মে মাস জুড়ে আরও ১৩ দিন বন্ধ থাকবে সকল ব্যাঙ্ক

দেশজুড়ে করোনা আবহে চলছে লকডাউন। রাজ্যে লকডাউনের সময়সীমা বাড়িয়ে ২১শে মে পর্যন্ত করার সম্ভাবনা তৈরী হলেও দেশে লকডাউন বাড়ানোর ঘোষণা এখনও করা হয়নি। যদিও এইসময়ে জরুরি পরিষেবা চালু রয়েছে, যার মধ্যে রয়েছে ব্যাঙ্কিং সেক্টর। দেশ জুড়ে লকডাউন জারি থাকলেও নির্দিষ্ট সময় মেনেই খোলা থাকছে ব্যাঙ্ক। ব্যাঙ্কের সমস্ত কাজই চলছে লকডাউনে।

কিন্তু এবার জানা গেল, ৩রা মে দিতীয় দফার লকডাউন-এর পরেই মে মাসে আরও ১৩ দিন বন্ধ থাকবে ব্যাংক। রিজার্ভ ব্যাঙ্কের ছুটির লিস্ট অনুযায়ী মে মাসে মোট ১৩ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক। এর মধ্যে ১লা মে, মে দিবসের জন্যে ছুটি থাকবে সমস্ত ব্যাঙ্ক। অর্থাৎ ৩রা মে এর পর মে মাসে আরও ১২ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক।

মে মাসের ১৩ টি ছুটির মধ্যে মে দিবস, ঈদ, বুদ্ধপূর্ণিমার ছুটির পাশাপাশি বিভিন্ন রাজ্যের আলাদা আলাদা ছুটি
আছে। ১৩ টি ছুটির মধ্যে পাঁচটি রবিবার আছে, দুটি শনিবারের ছুটিও আছে। ৩, ১০, ১৭, ২৩, ৩১ মে রবিবারের জন্য ছুটি থাকবে। ৯ই মে এবং ২৩শে মে দ্বিতীয় ও চতুর্থ শনিবারের জন্যে বন্ধ থাকবে ব্যাংক। ৭ই মে বুদ্ধপূর্ণিমা, ৮ই মে রবীন্দ্র জয়ন্তীর ছুটি থাকবে। ২১শে মে জম্মু ও শ্রীনগরে সব-এ-কদরের ছুটি, ২২ মে জম্মু ও শ্রীনগরে জুম্মত-উল-বিদার ছুটি এবং ২৫শে মে ঈদের ছুটি থাকবে। তাই আগামী মাসে আপনার ব্যাঙ্ক-এ কোন কাজ থাকলে তাহলে অবশ্যই উপরের ছুটির দিনগুলো বাদেই অন্যান্য কাজের দিনেই ব্যাঙ্ক-এ যান।

RELATED Articles

Leave a Comment