ব্যাঙ্কিং ক্ষেত্রে অভূতপূর্ব অবদান, ডি.লিট সম্মানে ভূষিত করা হল বন্ধন ব্যাঙ্কের কর্ণধার চন্দ্রশেখর ঘোষকে

দেশের দ্রুত বর্ধনশীল ব্যাঙ্কগুলির মধ্যে অন্যতম বন্ধন ব্যাঙ্ক।  বেশ অল্প সময়ের মধ্যেই খুব দ্রুত সাফল্য পেয়েছে এই ব্যাঙ্ক। নানান ধরণের সুযোগসুবিধা দুয়ে গ্রাহক টানতে এই ব্যাঙ্ক অন্যতম। যোগ্য পরিচালন ব্যবস্থা ছাড়া যে তা কোনওভাবেই সম্ভব ছিল না, তা আর বলার অপেক্ষা রাখে না। এবার এর জন্য স্বীকৃতি দেওয়া হল ব্যাঙ্ককে।

গতকাল, সোমবার ছিল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটির প্রথম সমাবর্তন অনুষ্ঠান। এই অনুষ্ঠানেই বন্ধন ব্যাঙ্কের কর্ণধার চন্দ্রশেখর ঘোষকে ডি.লিট সম্মানে ভূষিত করা হল। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস।

সুন্দরভাবে পরিচালনা করে বন্ধন ব্যাঙ্ককে শীর্ষে পৌঁছেছেন চন্দ্রশেখর ঘোষ। সম্প্রতি এই ব্যাঙ্ক একদিনে ৫০টি শাখা খোলার রেকর্ড করেছে। নতুন শাখা মিলিয়ে সারা দেশে এই মুহূর্তে বন্ধন ব্যাঙ্কের শাখার সংখ্যা ১৪০০-এরও বেশি।

আর এই সবই সম্ভব হয়েছে চন্দ্রশেখর ঘোষের কৃতিত্বের জেরেই। ব্যাঙ্কিং ও মাইক্রো-ফাইন্যান্স ক্ষেত্রে অভূতপূর্ব অবদানের জন্য সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটির তরফে চন্দ্রশেখর ঘোষকে সম্মানিত করা হল ডি.লিট পুরস্কারে। এদিন তাঁকে এই সম্মানে ভূষিত করেন স্বয়ং রাজ্যপাল সি ভি আনন্দ বোস।

এদিন এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে রাজ্যপাল বলেন, “বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন অনুষ্ঠান উপলক্ষ্যে, আমি ঈশ্বরের সেরা কামনা করি যাতে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, শিক্ষক, ছাত্র এবং যারা প্রাণবন্ত দল গঠন করেন, তারা সকলে মিলে এই প্রতিষ্ঠানটিকে ভারতের সেরা একটি মাস্কটে পরিণত করেন”।

RELATED Articles