Breaking: ৪ সপ্তাহেরও কম সময়ে বিশ্বের শীর্ষস্থানীয় চার সংস্থার বিনিয়োগ জিও-তে!

সিলভার লেক, ভিস্তা ইক্যুইটি পার্টনারস ও ফেসবুকের জিও-তে বিনিয়োগের পর মুকেশ আম্বানি ফের এশিয়ার ধনীতম ব্যাক্তিদের মধ্যে প্রথম স্থানে উঠে এসেছেন। আর আজ একটি প্রেস রিলিজের মাধ্যমে রিলায়েন্স গোষ্ঠী এবং জিও জানালো তাঁদের পরবর্তী বিনিয়োগকারীর নাম।

আমেরিকান প্রাইভেট ইক্যুইটি ফার্ম ‘জেনারেল আটলান্টিক’ জিও সংস্থার ১.৩৪ শতাংশ অংশীদারির জন্য ৬,৫৯৮ কোটি টাকা বিনিয়োগ করতে চলেছে। এটিই হতে চলেছে জিও সংস্থার চতুর্থ বড় বিনিয়োগ।

সেইসঙ্গে এটিই হতে চলেছে ভারতীয় টেলিকম তথা এশিয়ায় মার্কিন সংস্থা জেনারেল আটলান্টিকের‌ও বৃহত্তম বিনিয়োগ।

জিও প্ল্যাটফর্ম এই চার সপ্তাহেরও কম সময়ের মধ্যে ফেসবুক, সিলভার লেক, ভিস্তা ইক্যুইটি পার্টনারস এবং জেনারেল আটলান্টিকসহ শীর্ষস্থানীয় প্রযুক্তি বিনিয়োগকারীদের কাছ থেকে ৬৭,১৯৪.৭৫ কোটি টাকা সংগ্রহ করল।

RELATED Articles

Leave a Comment