Income Tax ওয়েবসাইটে ভয়াবহ সমস্যা, আয়কর দফতর বাড়াল ITR জমার সময়সীমা কিন্তু কতদিন পর্যন্ত?

আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ঘনিয়ে আসতেই ই-ফাইলিং পোর্টাল কার্যত মুখ থুবড়ে পড়ল। দিনভর বহু করদাতা রিটার্ন জমা দেওয়ার সময় মারাত্মক সমস্যার মুখোমুখি হয়েছেন। পোর্টালে লগ ইন করা থেকে শুরু করে ভেরিফিকেশন—সব জায়গাতেই ভোগান্তি চরমে পৌঁছেছিল। করদাতারা সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিয়ে সময়সীমা বৃদ্ধির দাবি তুলেছিলেন।

অবশেষে সেই দাবির প্রেক্ষিতেই বড় সিদ্ধান্ত নিল আয়কর দফতর

আয়কর বিভাগ জানিয়েছে, ২০২৫-২৬ আয়কর বর্ষের জন্য আয়কর রিটার্ন (ITR) জমা দেওয়ার শেষ তারিখ, যা আগে ১৫ সেপ্টেম্বর ২০২৫ নির্ধারিত ছিল, তা বাড়িয়ে করা হয়েছে ১৬ সেপ্টেম্বর ২০২৫।

তবে এর মধ্যেই ১৬ সেপ্টেম্বর রাত ১২টা থেকে ভোর ২.৩০টা পর্যন্ত ই-ফাইলিং পোর্টাল রক্ষণাবেক্ষণের কারণে বন্ধ থাকবে বলে জানানো হয়েছে।

জরিমানার নিয়ম অপরিবর্তিত

করদাতাদের সতর্ক করে আয়কর দফতর জানিয়েছে

* ৫ লক্ষ টাকার বেশি আয়ের ক্ষেত্রে দেরিতে রিটার্ন জমা দিলে জরিমানা ₹৫,০০০।

* ৫ লক্ষ টাকার নিচে আয়ের করদাতাদের জন্য জরিমানা ₹১,০০০।

করদাতাদের জন্য হেল্পলাইন

করদাতারা যদি সমস্যায় পড়েন, তাহলে ইমেল orm@cpc.incometax.gov.in অথবা হেল্পলাইন 1800-103-4215-এর মাধ্যমে যোগাযোগ করতে পারবেন।

আয়কর দফতর জানিয়েছে, তারা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং দ্রুত সমস্যার সমাধান করার চেষ্টা করছে। তবে করদাতাদের অভিযোগ অনুযায়ী, এখনও বহু সমস্যার মুখোমুখি হতে হচ্ছে তাদের।

RELATED Articles