Skip to content
Latest Bengali News Today | Kolkata & West Bengal Updates – Khabor24x7
Latest Bengali News Today | Kolkata & West Bengal Updates – Khabor24x7
  • হোমপেজ
  • নিউজ
    • কলকাতা
    • পশ্চিমবঙ্গ
    • দেশ
    • বিদেশ
    • বাংলাদেশ
    • দেশে বিদেশে
    • ব্যাবসা, বাণিজ্য ও অর্থনীতি
    • প্রযুক্তি
    • অন্যান্য খবর
  • খেলা
    • ফুটবল
    • ক্রিকেট
    • অন্যান্য খেলা
  • বিনোদন
  • অফবিট
  • লাইফ স্টাইল
  • জ্যোতিষশাস্ত্র
  • রাশিফল
  • ভাইরাল
হোমপেজ খবর কলকাতা পশ্চিমবঙ্গ দেশ বিনোদন খেলা অফবিট লাইফ স্টাইল জ্যোতিষশাস্ত্র রাশিফল ভাইরাল
  • Home
  • ব্যাবসা, বাণিজ্য ও অর্থনীতি
  • বিনিয়োগ করুন মাত্র ১০০ টাকা, আর পেয়ে যান মোটা টাকার পুঁজি, গ্যারান্টি থাকবে সরকার
বিনিয়োগ করুন মাত্র ১০০ টাকা, আর পেয়ে যান মোটা টাকার পুঁজি, গ্যারান্টি থাকবে সরকার

বিনিয়োগ করুন মাত্র ১০০ টাকা, আর পেয়ে যান মোটা টাকার পুঁজি, গ্যারান্টি থাকবে সরকার

Tina
08/11/2020
Trusted Source On Google - khabor24x7.com
Share This Article

অনেকেই আফসোস করেন যে, তাদের কাছে বেশী টাকা নেই, তাহলে টাকা জমাবেন কী করে? অনেকেরই মতে, কোনওরকম বড় পুঁজি না থাকলে বুঝি টাকা জমানো যায় না। তাদের এই সমস্যার সমাধানে সরকার নিয়ে এল এক অভাবনীয় সুযোগ। এর মাধ্যমে আপনি খুব স্বল্প পরিমাণ টাকা সঞ্চয় করে মোটা পুঁজি জমাতে পারেন।

সর্বভারতীয় ডাকঘর আনল এমন একটি বিনিয়োগের সুযোগ, যেখানে সাধারণ মানুষ মাত্র ১০০ টাকা জমা দিয়ে নিজের জন্য মোটা পুঁজি জমাতে পারবেন। এর ফলে আয়ও ভালো ও টাকাও নিরাপদ থাকবে। এই বিশেষ স্কিমের নাম পোস্ট অফিস রেকারিং ডিপোজিট (আরডি)। এই পোস্ট অফিস রেকারিং ডিপোজিট একটি ছোটো কিস্তি আমানত, ভালো সুদের হার ও সরকারী গ্যারান্টিযুক্ত স্কিম। পাঁচ বছরের জন্য এই অ্যাকাউন্ট খোলা যাবে, এর চেয়ে কম সময়ের জন্য এই অ্যাকাউন্ট খোলা যাবে না।

এই বর্তমান স্কিমের উপরে ৫.৮ শতাংশ হারে সুদ পাওয়া যাবে। এই নতুন হার চলতি বছরের পয়লা এপ্রিল থেকে প্রযোজ্য হয়েছে। এই স্কিম অনুযায়ী প্রতি মাসে সর্বনিম্ন ১০০ টাকা বিনিয়োগ করা যাবে। এর চেয়ে বেশী ১০-এর গুনিতক যে কোনও পরিমাণ অর্থ জমা দেওয়া যেতে পারে। সবোর্চ্চ আমানত দেওয়ার কোনও সীমা নেই।

যে কোনও ব্যক্তি সঠিক পরিচয়পত্র দেখিয়ে এই আরডি অ্যাকাউন্ট খুলতে পারেন। সবোর্চ্চ সংখ্যক অ্যাকাউন্টে কোনও বিধিনিষেধ নেই। তবে এই অ্যাকাউন্ট কোনও পরিবার বা প্রতিষ্ঠানের নামে খোলা যাবে না। কিন্তু দুইজন ব্যক্তি একসঙ্গে একটি যৌথ আরডি অ্যাকাউন্ট খুলতে পারবেন। আবার একটি ব্যক্তিগত আরডি অ্যাকাউন্টকে যে কোনও সময়ে একটি যৌথ অ্যাকাউন্টে রূপান্তর করা যেতে পারে বলেও জানা গিয়েছে।

তবে নির্ধারিত সময়ের মধ্যেই গ্রাহককে প্রত্যেক মাসে টাকা জমা করতে হবে, নাহলে জরিমানা দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে টাকা জমা না করলে ১ শতাংশ জরিমানা দিতে হবে গ্রাহককে। তাছাড়া, যদি টানা চারমাস কিস্তি জমা না দেওয়া হয়, তাহলে সংশ্লিষ্ট আরডি অ্যাকাউন্টটি বন্ধ হয়ে যাবে। তবে অ্যাকাউন্ট বন্ধ হওয়ার দু’মাসের মধ্যে পুনরায় অ্যাকাউন্টটি সক্রিয় করা যেতে পারে।

Categories ব্যাবসা, বাণিজ্য ও অর্থনীতি Tags 100 rupess, new scheme, Post Office, RD account, বিনিয়োগ
Share This Article
Facebook Twitter
Tina

আরও পড়ুন

সমস্ত বিজেপি কর্মীদের কাছে উনি একজন জ্বলজ্যান্ত অনুপ্রেরণা! লালকৃষ্ণ আডবাণীকে জন্মদিনে কেক খাইয়ে বললেন মোদী

ফের চুরি করলেন মহুয়া মৈত্র, কমলা হ্যারিসকে পাঠানো শুভেচ্ছাবার্তা হুবহু দিলেন টুকে!

আরও অন্যান্য খবর

Bigg Boss Bangla, Nandini Dutta, Jeetu Kamal, Rajveer Dey, Sourav Ganguly, Nandini Dutta Father, বিগ বস বাংলা, নন্দিনী দত্ত, জিতু কমল, রাজবীর দে, সৌরভ গঙ্গোপাধ্যায়

জিতুকে নিয়ে এবার সরাসরি মুখ খুললেন নন্দিনীর বাবা! ‘সাধু নাকি ভণ্ড’, বিতর্কিত অভিনেতাকে নিয়ে কী বললেন তিনি?

Tina
30/10/2026
Pallavi Chatterjee, Kanchanaa Moitra, Kanchana Moitra Photoshoot, Viral Photoshoot, Tollywood News, পল্লবী চট্টোপাধ্যায়, কাঞ্চনা মৈত্র, কাঞ্চনার ফটোশ্যুট, টলিউডের খবর

‘সবটা দেখিয়ে দিলে…’, কাঞ্চনার ভাইরাল ফটোশ্যুট নিয়ে পল্লবীর মন্তব্যে নতুন চর্চা!

Khabor24x7 NewsDesk
28/10/2026
B P Singh, CID Creator, Aahat Director, B P Singh Death, Indian Television, CID TV Show, Television Producer Director, বি পি সিং, সিআইডি, আহট, বি পি সিং প্রয়াণ, ভারতীয় টেলিভিশন, টেলিভিশন পরিচালক, প্রযোজক বি পি সিং

‘সিআইডি’, ‘আহট’-এর নেপথ্যের কারিগর আর নেই! প্রয়া’ত জনপ্রিয় পরিচালক! কি হয়েছিল তাঁর?

Khabor24x7 NewsDesk
27/10/2026
Sourav Ganguly, Doosra Movie, Delhi High Court, Sourav Ganguly Personality Rights, Dada The Sourav Ganguly Story, সৌরভ গঙ্গোপাধ্যায়, দুসরা ছবি, সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক, দিল্লি হাই কোর্ট, বাংলা বিনোদন

সৌরভের তীব্র আপত্তি, তবু মুক্তি আটকানো গেল না ‘দুসরা’র! দাদার কোন স্মৃতি ঘিরে আদালতে টানাপোড়েন?

Khabor24x7 NewsDesk
23/10/2026
Kanchan Mullick, Sreemoyee Chattoraj, Kanchan Sreemoyee Puja Plans, Krishavi, Bengali Durga Puja, Tollywood Couple, Bengali Entertainment News, কাঞ্চন মল্লিক, শ্রীময়ী চট্টরাজ, কাঞ্চন শ্রীময়ীর পুজো, কৃষভি, দুর্গাপুজো, তারকাদের পুজো, টলিউডের খবর

আগে সাজের প্রশংসা করতেন কাঞ্চন, এখন সেই দায়িত্ব মেয়ের! দুই সন্তানকে নিয়ে পুজোর কী পরিকল্পনা শ্রীময়ীর?

Khabor24x7 NewsDesk
17/10/2026
Dev, Jeet, Dev Jeet Together, Desu 7, Bengali Cinema, Durga Puja 2027 Movies, Tollywood News, Bengali Entertainment News, দেব, জিৎ, দেব জিৎ একসঙ্গে, দেশু ৭, বাংলা সিনেমা, ২০২৭ পুজোর ছবি, টলিউডের খবর, বাংলা বিনোদনের খবর

আগামী বছর পুজোয় কি একই ছবিতে দেব-জিৎ? ‘দেশু ৭’-এর প্রথম শো শেষেই বড় ঘোষণা, কী শর্ত রাখলেন দেব?

Khabor24x7 NewsDesk
16/10/2026
অবশ্যই পড়ুন
জিতুকে নিয়ে এবার সরাসরি মুখ খুললেন নন্দিনীর বাবা! ‘সাধু নাকি ভণ্ড’, বিতর্কিত অভিনেতাকে নিয়ে কী বললেন তিনি?
‘সবটা দেখিয়ে দিলে…’, কাঞ্চনার ভাইরাল ফটোশ্যুট নিয়ে পল্লবীর মন্তব্যে নতুন চর্চা!
‘সিআইডি’, ‘আহট’-এর নেপথ্যের কারিগর আর নেই! প্রয়া’ত জনপ্রিয় পরিচালক! কি হয়েছিল তাঁর?
সৌরভের তীব্র আপত্তি, তবু মুক্তি আটকানো গেল না ‘দুসরা’র! দাদার কোন স্মৃতি ঘিরে আদালতে টানাপোড়েন?
CATEGORIES

কলকাতা

পশ্চিমবঙ্গ

ভারত

বিনোদন

খেলা

জ্যোতিষশাস্ত্র

ভাইরাল

FOLLOW US
NEWSLETTER

© 2026 Khabor24x7

Feed

About us

Advertisement

Contact

Privacy policy

T&C

Funding Info

Correction

Disclaimer

Ethics

Fact Checking

  • হোমপেজ
  • নিউজ
    • কলকাতা
    • পশ্চিমবঙ্গ
    • দেশ
    • বিদেশ
    • বাংলাদেশ
    • দেশে বিদেশে
    • ব্যাবসা, বাণিজ্য ও অর্থনীতি
    • প্রযুক্তি
    • অন্যান্য খবর
  • খেলা
    • ফুটবল
    • ক্রিকেট
    • অন্যান্য খেলা
  • বিনোদন
  • অফবিট
  • লাইফ স্টাইল
  • জ্যোতিষশাস্ত্র
  • রাশিফল
  • ভাইরাল