সমস্ত বিজেপি কর্মীদের কাছে উনি একজন জ্বলজ্যান্ত অনুপ্রেরণা! লালকৃষ্ণ আডবাণীকে জন্মদিনে কেক খাইয়ে বললেন মোদী

আজ বর্ষীয়ান বিজেপি নেতা লালকৃষ্ণ আডবাণীর (Lal Krishna Advani) ৯৩ তম জন্মদিন। আর এই শুভ দিন উপলক্ষে বিশিষ্ট ভারতীয় রাজনীতিককে শুভেচ্ছা জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী‌ (Narendra Modi)। জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে লালকৃষ্ণ আডবাণীকে বিজেপির জ্বলজ্যান্ত অনুপ্রেরণা বলেও মন্তব্য করেন তিনি। একইসঙ্গে বিজেপির এই স্বনামধন্য রাজনীতিককে তাঁর বাসভবনে গিয়ে নিজের হাতে কেক‌ও খাওয়ান প্রধানমন্ত্রী।

শুভেচ্ছা ট্যুইটে মোদী লেখেন, বিজেপিকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার সঙ্গে সঙ্গে দেশের উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা শ্রদ্ধেয় লালকৃষ্ণ আডবাণীজির জন্মদিনে ওঁনাকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। তিনি দলের কোটি কোটি কর্মীদের সাথে সাথে দেশবাসীর প্রেরণা। আমি ওনার দীর্ঘায়ু আর সুস্থ জীবনের প্রার্থনা করি। প্রধানমন্ত্রী ছাড়াও ভারতীয় জনতা পার্টির সমস্ত নেতা, করবিনা দলের এই বর্ষীয়ান নেতাকে জন্মদিনের শুভেচ্ছা জানান।

https://twitter.com/narendramodi/status/1325268143464349699?s=20

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ (home minister Amit Shah) লেখেন, বিজেপির বরিষ্ঠ নেতা লালকৃষ্ণ আডবাণীকে ওঁর জন্মদিনে শুভেচ্ছা জানাই। তিনি লেখেন, আদরণীয় আডবাণীজি নিজের পরিশ্রম আর নিঃস্বার্থ মনোভাবে শুধু দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ যোগদানই শুধু দেননি। উনি বিজেপির দেশপ্রেমের বিচারধারা বিস্তারের জন্য মুখ্য ভূমিকা পালন করেছেন। ওঁর জন্মদিনে ওঁকে শুভেচ্ছা জানাই আর ঈশ্বরের কাছে ওঁর দীর্ঘায়ুর কামনা করি।

https://twitter.com/News18India/status/1325309416279666689?s=20

RELATED Articles