ফের চুরি করলেন মহুয়া মৈত্র, কমলা হ্যারিসকে পাঠানো শুভেচ্ছাবার্তা হুবহু দিলেন টুকে!

তৃণমূলের সাংসদদের মধ্যে মহুয়া মৈত্র জায়গা বরাবরই অনেকটা আলাদা তার কারণ তার স্পিচ বা ভিডিও বার্তাগুলি। যেখানে তিনি বাছা-বাছা শব্দে বাঁধন দিয়ে নিজের বক্তব্য পেশ করেন যা সাধারণ মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয় হয়।কিন্তু তার বিরুদ্ধে এর আগে অনেকবার অভিযোগ এসেছে যে তিনি অন্যের কন্টেন্ট থেকে চুরি করে নিজের বার্তা পাঠান। এবারও সেই একই অভিযোগ উঠল মহুয়ার বিরুদ্ধে। গতকালই আমেরিকার নির্বাচন শেষ হয়েছে যেখানে ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিস আমেরিকার ভাইস প্রেসিডেন্ট হিসাবে জয়লাভ করেছেন। সারা বিশ্ব থেকে কমলা হ্যারিস শুভেচ্ছাবার্তা পাচ্ছেন সেইরকমই মহুয়া যে শুভেচ্ছাবার্তা টি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায় সেটি একটি অন্য জায়গা থেকে কপি করা, অভিযোগ উঠেছে এরকমটাই।

তিনি একটি আর্টওয়ার্ক শেয়ার করেছেন তার টুইটারে কিন্তু এই আর্টওয়ার্ক টি কোথা থেকে তিনি পেয়েছেন তার উৎস কে বা কোথায় সেটা তিনি উল্লেখ করেন নি। এই আর্টওয়ার্কে দেখা যাচ্ছে একটি বিজনেস স্যুট পরে হাতে একটি ব্যাগ নিয়ে কমলা হ্যারিস হাঁটছেন তবে তার পাশের দেয়ালে ছায়া পড়ছে একটি বাচ্চা মেয়ের। বাচ্চা মেয়েটির চেহারা কৃষ্ণাঙ্গের এটুকু বোঝা যাচ্ছে ছবি থেকে। অর্থাৎ এই বাচ্চা মেয়েটি বড় হয়ে কমলা হ্যারিস হয়েছেন এরকমটাই বোঝানো হয়েছে ওই ছবিতে।

https://twitter.com/MahuaMoitra/status/1325272691746639878?s=20

অনেকেই বলছেন যে এই ছবিটি মহুয়া মৈত্র নিজে তৈরি করেননি তাহলে কোথা থেকে পেয়েছেন সেটার সোর্স উল্লেখ করে দিলে ভালো হতো। মোহর বিরুদ্ধে এর আগেও অনেকবার অভিযোগ উঠেছে যে তিনি বিভিন্ন জায়গা থেকে ছবি চুরি করেন এবং কন্টেন্টও তিনি না বলে নেন।

‘WTF America 2017’ ওয়েবসাইট থেকে এই ছবিটি আসলে নেওয়া হয়েছে এবং এর তৈরির পেছনে রয়েছেন ব্রিয়া গোয়েলার নামে এক শিল্পী। ডক্টর জুন এম সেলার্স নামে একজন প্রথমে এই ছবিটি টুইট করেন কিন্তু তিনিও কার্টসি দেননি।

https://twitter.com/suhel/status/1325280336041799680?s=20

ব্রিয়ার তৈরি এই ছবিটি বিশ্বজুড়ে প্রশংসিত হচ্ছে কারণ এর মধ্যে দিয়ে যে মেসেজটি দেওয়া হয়েছে তা অত্যন্ত শক্তিশালী। কমলা হ্যারিস এশিয়ান আফ্রিকান ব্যাকগ্রাউন্ডের মহিলা যিনি প্রথমবার আমেরিকার মহিলা ভাইস প্রেসিডেন্ট হিসাবে বসছেন।মার্কিন যুক্তরাষ্ট্রের বর্ণবৈষম্যের কাহিনী কারোরই অজানা নয়। সেখানে দাঁড়িয়ে একজন কৃষ্ণাঙ্গ ভারতীয় বংশোদ্ভূত মহিলা ভাইস প্রেসিডেন্ট এর মতো গুরুত্বপূর্ণ পদে বসছেন এটি অত্যন্ত সম্মানজনক বিষয়। এইযে শ্যাডো টি তৈরি করা হয়েছে এ ছবিতে এটি আসলে আমেরিকার সিভিল রাইটস অ্যাক্টিভিস্ট রুবি ব্রিজ এর অনুকরণে। ১৯৬০ সালের নভেম্বর মাসে লুইজিয়ানায় উইলিয়াম ফ্রানসজ এলিমেন্টারি স্কুলে প্রথম ভর্তি হয়েছিলেন রুবি এবং সৃষ্টি করেছিলেন একটি রেকর্ড। স্কুলটি ছিল শুধুমাত্র শ্বেতাঙ্গ বাচ্চাদের জন্য এবং রুবিই প্রথম কৃষ্ণাঙ্গ শিশু স্কুলে ভর্তি হয়েছিল।সেই সময়ে তাকে আলাদা নিরাপত্তা দেওয়া হতো যাতে কোন শ্বেতাঙ্গ শিশু বা তার অভিভাবকরা রুবিকে আক্রমণ না করে।

https://twitter.com/DrJMSellers/status/1325122583616909315?s=20

তাই রুবি ব্রিজস এবং কমলা হ্যারিসের মিশ্রণে তৈরি এই ছবিটি যে অন্যরকম গুরুত্ব রাখে একথা বলাই বাহুল্য। স্বাভাবিকভাবেই মহুয়া মৈত্র এই ছবিটি কোনরকম তথ্যসূত্র উল্লেখ ছাড়াই যেভাবে পোস্ট করে দিয়েছেন তাতে ক্ষিপ্ত হয়েছেন নেটিজেনরা। লোকসভাতেও নিজের যে উদ্বোধনী বক্তব্য মহুয়া রেখেছিলেন সেটির বিরুদ্ধে অভিযোগ উঠেছিল যে এটি একটি চুরি করা বক্তব্য।

একটি ফ্যাক্ট চেকিং ওয়েবসাইট পরে খুঁজে বার করে যে তার উদ্বোধনী বক্তব্য এর কিছু অংশ আসলে ইউনাইটেড স্টেটস হলোকাস্ট মেমোরিয়াল মিউজিয়াম একটি উপহার বিপণির পোস্টার থেকে নেওয়া! এরপর তিনি কমেডিয়ান কুনাল কামরার একটি জোক কপি করেন।যদিও পরে তিনি বারবার বলার চেষ্টা করেন যে লোকসভাতে তার বক্তব্যের তথ্যসূত্র তিনি উদ্ধৃত করেছেন তবে তাতে চিঁড়ে ভেজেনি।

RELATED Articles