Budget 2021: নজরে ভোট! নির্মলার ঝুলি থেকে বাংলার জন্য কি বেরোলো? দেখে নিন-

সামনেই বাংলায় বিধানসভা নির্বাচন। বাংলার গদি হাসিল করতে উঠে-পড়ে লেগেছে কেন্দ্রে শাসনকারী বিজেপি নেতৃত্ব। ক্রমে বিভিন্ন রাজনৈতিক নেতাদের দলবদলে জেরে বাংলায় শক্তিশালী হচ্ছে বিজেপি শিবির। এই অবস্থায় আজ ছিল কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন-এর বাজেট পেশ। তাই বর্তমান সময়ে যে সমস্ত রাজ্যে বিধানসভা নির্বাচন আসন্ন সেই রাজ্যগুলির বিশেষ নজর ছিল বাজেটে। আর অবশ্যই সেই হিসেবেই তৈরি হয়েছে এবারের বাজেটও।

বাংলায় বিধানসভা নির্বাচনকে নজরে রেখে বরাদ্দ হল বড় রকমের একটা অংশ। প্রধানত জোর দেওয়া হল সড়ক ও রেলের উন্নয়নে।

আজ ১লা ফেব্রুয়ারি লোকসভায় বাজেট পেশ করার আগে রবীন্দ্রনাথকে স্মরণ করেন অর্থমন্ত্রী। তারপর কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন জানান, পশ্চিমবঙ্গে রাস্তা সংস্কারে জোর দিচ্ছে কেন্দ্র। বাংলায় রাস্তা তৈরিতে বরাদ্দ করা হচ্ছে আলাদা করে ২৫ হাজার কোটি টাকা। ৬৭৫ কিমি রাস্তা তৈরি করা হবে পশ্চিমবঙ্গে। একইসঙ্গে সংস্কার করা হবে কলকাতা-শিলিগুড়ি রাস্তাও। শুধু রাস্তা নয়, কেন্দ্রীয় বাজেটে রেলেও বাংলার জন্য থাকছে বরাদ্দ। নির্মলা সীতারমণ জানিয়েছেন, পশ্চিমবঙ্গের খড়্গপুর থেকে অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়া পর্যন্ত ফ্রেট করিডর নির্মাণ করা হবে। একইসঙ্গে, গোমড় থেকে ডানকুনি পর্যন্ত ২৭৪ কিমি রেলের ট্র্যাক তৈরি করা হবে। ১০০ শতাংশ বৈদ্যুতিকরণ করা হবে। কোচগুলির আধুনিকীকরণ করা হবে।

আরও অন্যান্য খবর