হেঁশেলে আগুন! ফের বাড়ল রান্নার গ্যাসের দাম, দিতে হবে বাড়তি ১০৩ টাকা, মাথায় হাত মধ্যবিত্তদের

ফের দাম বাড়ল রান্নার গ্যাস সিলিন্ডারের। সূত্রের খবর অনুযায়ী, বাণিজ্যিক গ্যাসের দাম বাড়ল এবার ১০৩ টাকা ৫০ পয়সা। এর জেরে বাণিজ্যিক গ্যাস অর্থাৎ ১৯ কেজি গ্যাস সিলিন্ডারের দাম বেড়ে দাঁড়াল ২ হাজার ৪৫৫ টাকা। প্রত্যেক মাসের ১ ও ১৫ তারিখে এই দাম নিয়ে পর্যালোচনা করা হয়। সেই সময়ই গ্যাসের দামবৃদ্ধির বিষয়টি নিয়ে আলোচনা হয়।

এক্ষেত্রে এবার মধ্যরাত থেকে দাম বাড়ল বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের। ১০৩ টাকা ৫০ পয়সা দাম বাড়ছে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের। সেক্ষেত্রে বহু মানুষ ফের সমস্যায় পড়বেন। মূলত যাঁরা বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার ব্যবহার করেন তাঁদের পকেটে ফের টান পড়বে। এখন দাম বাড়ার পর কলকাতায় এই বাণিজ্যিক দাম দাঁড়াল ২ হাজার ৪৫৫ টাকা।

ঠিক একমাস আগেই এই গ্যাসের দাম বেড়েছিল। সেই সময় বাণিজ্যিক গ্যাসের দাম বেড়ে দাঁড়ায় ২ হাজার ৩৫১ টাকা ৫০ পয়সা। তখনও এই দাম বাড়ার ফলে সমস্যার মুখে পড়েন অনেকেই। আর এবারও দাম বাড়ার ফলে যে ফের দুর্ভোগ বাড়বে,। অনেকের তা অনুমান করাই যায়।

এই বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বাড়ার জেরে ব্যবসায়ীরা সমস্যায় পড়বেন। বিশেষ করে রেস্তোরাঁ, হোটেল, চায়ের দোকানে এই বাণিজ্যিক গ্যাসই ব্যবহার করা হয়। নানান বাণিজ্যিক ক্ষেত্রেও ব্যবহৃত হয় এই বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার।

এই বাণিজ্যিক গ্যাসের দাম বাড়ার ফলে বেশ সমস্যায় পড়বেন তারা। এই গ্যাসের দাম বাড়ার বিষয়টির সঙ্গে আবার অন্যান্য সামগ্রীর দাম বাড়ার বিষয়টিও যুক্ত থাকে। তাই সামগ্রিকভাবে এই দামবৃদ্ধি যে নিম্নবিত্ত ও মধ্যবিত্তদের দুর্ভোগ বাড়াবে, তা বলাই বাহুল্য।

RELATED Articles