কোনো কোম্পানির অংশ আরেক কোন বড় কোম্পানির কিনে নেওয়ার প্রবণতা বর্তমানে প্রায়শই দেখা যাচ্ছে। গত কয়েকদিন আগেই রিলায়েন্স জিও-র ফেসবুকের কিছু অংশীদারিত্ব কিনে নেয়। আবার কিছুদিনের মধ্যেই অনলাইন ফার্মেসি নেটমেডস এর বড় অংশ কিনে নিল রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ই-কমার্স জায়েন্ট অ্যামাজন অনলাইনে ওষুধ বিক্রি শুরু করার দু’দিনের মধ্যেই রিলায়েন্স শেয়ার অধিগ্রহণ করল নেটমেডস-এর।
ভাইটালিক এবং এঁর সাবসিডিয়ারিজ একসঙ্গে নেটমেডস (Netmeds) নামে পরিচিত। ২০১৫ সালে এগুলি একসঙ্গে পথ চলা শুরু করে। নেটমেডস একটি অনুমোদিত ই-ফার্মা পোর্টাল যারা প্রেসক্রিপশন জমা করার মাধ্যমে ওষুধ সরবরাহের পাশাপাশি অন্যান্য হেলথড্রিংস বিক্রি করে।
ইতিমধ্যেই করোনা মহামারী সংকটের সময় অ্যামাজন, ফ্লিপকার্ট, রিলায়েন্স এর গ্রোসারি সার্ভিস, জিওমার্ট এই বাজারে তাদের জায়গা করে নিয়েছে। কারণ অনলাইনে কেনাকাটার চাহিদা বেড়েছে এই করোনার মহামারীকালে। সাথে সাথে প্রতিযোগীতাও বেড়েছে।
জানা যাচ্ছে, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ ৬২০ কোটি টাকার বিনিময়ে নেটমেডস এর বড় অংশ কিনে নিয়েছে। ভাইটালিক হেলথ প্রাইভেট লিমিটেডের ৬০ শতাংশ এবং সাবসিডিয়ারগুলিতে ১০০ শতাংশ ডিরেক্ট ওনারশিপ আছে বলে মঙ্গলবার জানা গেছে।
প্রসঙ্গত, মুকেশ আম্বানির কোম্পানি কিছুদিন আগেই, ফার্নিচার রিটেলার ‘আরবান ল্যাডার’ এবং দুধ ডেলিভারি ফার্ম ‘মিল্ক বাস্কেট’ কিনে নিতে পারে। এই নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে বলে শোনা যায়।
নেটমেডস, মেডলাইফ, টেমাসেকের ফার্মইজি নতুন করে তাদের জায়গা তৈরি করে নিয়েছে ভারতে। যদিও অনলাইনে ওষুধ বিক্রির জন্য রেগুলেশন সংক্রান্ত অনেক বিষয়ে এখনো কোনো সিদ্ধান্তই নেয়নি ভারত।
টাইমস অফ ইন্ডীয়ার রিপোর্ট অনুযায়ী, যদিও মিল্কবাস্কেটসের সঙ্গে অ্যামাজন এবং আলিবাবার অনলাইন প্ল্যাটফর্ম বিগ বাস্কেটের সঙ্গেও কথা হয়েছে। তবে তা কোনও ইতিবাচক পর্যায়ে পৌঁছয়নি বলেই জানা গিয়েছে।
প্রসঙ্গত উল্লেখ্য, ই-ফার্মাসিজের বিরুদ্ধে অনেক ওষুধ ব্যবসায়ীরাই বিরোধিতা জানিয়েছেন। কারণ তাদের আশঙ্কা যথাযথ প্রেসক্রিপশন ছাড়াই ওষুধ বিক্রির ব্যবস্থা এই মাধ্যমে রয়েছে।
প্রতিবেদনটি লিখেছেন – অন্তরা ঘোষ





