‘এঁরাই নাকি ভয়ঙ্কর বাঙালি প্রেমী।’ বিশ্বভারতী ইস‍্যুতে শাসকের বিরুদ্ধে তোপ দিলীপের!

বাংলার ঐতিহ‍্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান এখন কালিমালিপ্ত। আর এবার বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ভাঙচুরের ঘটনায় মুখ খুললেন দিলীপ ঘোষ। ফের শাসককে নিশানা করলেন দিলীপ। তাঁর বক্তব্য, ‘যাঁরা ঐতিহ্য নিয়ে গর্ব করেন তাঁদের ভাবতে হবে কোন পার্টিটা রাজ্যের দ্বিতীয় তালিবানি শক্তি হিসেবে সব ভেঙে গুঁড়িয়ে দিচ্ছে।’ বুধবার নিউটাউনে নিজের বাসভবনে বসে সাংবাদিক বৈঠকে তিনি বলেন, ‘শান্তিনিকেতনে যা ঘটেছে তা বাংলার পক্ষে অত্যন্ত লজ্জার এবং দুর্ভাগ্যের। যাঁরা আমাদের বিরুদ্ধে বিদ্যাসাগরের মূর্তি ভাঙার অভিযোগ করেছিলেন, বদনাম করেছিলেন তাঁরাই আজ শান্তিনিকেতনকে গুঁড়িয়ে দিচ্ছেন। এটাও দেখতে হচ্ছে। অথচ এঁরাই নাকি ভয়ঙ্কর বাঙালি প্রেমী।’

এক‌ই সঙ্গে তিনি প্রশ্ন তুলেছেন কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় বলে কি রাজ্যের কোন‌ও দায়িত্ব নেই। এখানেও কেন্দ্র রাজ্য লড়াই করতে হবে? উপাচার্য বিশ্ববিদ্যালয়ের জমি বাঁচানোর জন্য পাঁচিল দিয়েছেন। তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের হল। আর দুষ্কৃতীরা যখন পাঁচিল ভেঙে গুঁড়িয়ে দিল তখন পুলিশ দর্শক। রবীন্দ্রনাথ যদি সুরক্ষিত না থাকেন তাহলে বাংলা ও বাঙালিরা কতোটা সুরক্ষিত তা ভাবতে হবে।’

তিনি বলেন, এখন ভূমি মাফিয়ারা ঝাঁপিয়ে পড়েছে, জায়গা দখল করে দোকান লাগিয়েছে, জমির পর জমি দখল হয়ে যাচ্ছে। উপাচার্য যখন তার বিরোধিতা করে জমিকে সুরক্ষিত করার চেষ্টা গিয়েছেন তখন তৃণমূলের ছোট বড়ো নেতারা গিয়েও ভাঙচুর চালিয়েছে।

আরও অন্যান্য খবর