গয়নাতেও রামমন্দিরের ছোঁয়া! অযোধ্যার রামমন্দির উদ্বোধন উপলক্ষ্যে নতুন ‘সিয়ারাম কালেকশন’ লঞ্চ করল সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস

আট দশকের বেশি সময় ধরে প্যান ইন্ডিয়ায় জুয়েলারী খুচরা বিক্রেতাদের মধ্যে অন্যতম জনপ্রিয় হয়ে উঠেছে সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস। আগামী ২২শে জানুয়ারী রয়েছে অযোধায় রাম মন্দিরের শুভ উদ্বোধন। এই উপলক্ষ্যে এবার একটি বিশেষ ‘সিয়ারাম কালেকশন’ লঞ্চ করার কথা ঘোষণা করেছে সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস। রাম, সীতা, লক্ষ্মণ ও হনুমানের প্রতি ভক্তি, এবং ভগবান রামের পবিত্র প্রাণ প্রতিষ্ঠার সময় সাংস্কৃতিক, আধ্যাত্মিক এবং সামাজিক ঐক্যের মেলবন্ধনকে সম্মান জানানোর জন্য তৈরি করা হয়েছে এই বিশেষ কালেকশন।

গয়নাতেও রামমন্দিরের ছোঁয়া! অযোধ্যার রামমন্দির উদ্বোধন উপলক্ষ্যে নতুন ‘সিয়ারাম কালেকশন’ লঞ্চ করল সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস গয়নাতেও রামমন্দিরের ছোঁয়া! অযোধ্যার রামমন্দির উদ্বোধন উপলক্ষ্যে নতুন ‘সিয়ারাম কালেকশন’ লঞ্চ করল সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস

খুব সুন্দর সমসাময়িক ও সূক্ষ্মভাবে তৈরি করা হয়েছে এই ‘সিয়ারাম কালেকশন’। এই কালেকশনে রয়েছে দারুণ ডিজাইনের নেকলেস ও কানের দুল। আদর্শ নেতা হিসাবে রামকে, আদর্শ স্ত্রী হিসাবে সীতাকে, আদর্শ ভাই হিসাবে লক্ষ্মণকে ও আদর্শ উপাসক হিসাবে হনুমানকে শ্রদ্ধা জানিয়েই তৈরি হয়েছে সেনকোর এই নতুন কালেকশন। সময়কে এই গয়নার নকশাগুলি রাম মন্দিরের মহিমাকে তুলে ধরে। রাম ও সীতার রাজ্যাভিষেকের কিংবদন্তি মুহূর্তকে স্মরণ করা থেকে তাদের ভক্ত সহচর হনুমান ও লক্ষ্মণ কীভাবে তাদের পাশে সবসময় ছিলেন, তা সবই গয়নাতে নকশার মাধ্যমে তুলে ধরা হয়েছে। সকলের কাছে ভালবাসা, শান্তি ও সুখ ছড়িয়ে দেওয়াই নতুন এই কালেকশনের লক্ষ্য।

গয়নাতেও রামমন্দিরের ছোঁয়া! অযোধ্যার রামমন্দির উদ্বোধন উপলক্ষ্যে নতুন ‘সিয়ারাম কালেকশন’ লঞ্চ করল সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস

সেনকো গোল্ড এন্ড ডায়মন্ডসের দক্ষ কারিগররা সূক্ষ্ম ডিজাইন, সূক্ষ্ম নাকাশি কারুকার্য, মীনাকারি কাজ ও সেট করা হীরে ব্যবহার করে এই নতুন কালেকশনকে অনেক বেশি আকর্ষণীয় করে তুলেছে। প্রভু রাম, সীতা, লক্ষ্মণ ও হনুমানের মধ্যে ঐশ্বরিক সংযোগ প্রতিফলিত করবে এই গয়নার ডিজাইন।

গয়নাতেও রামমন্দিরের ছোঁয়া! অযোধ্যার রামমন্দির উদ্বোধন উপলক্ষ্যে নতুন ‘সিয়ারাম কালেকশন’ লঞ্চ করল সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস

এই উদ্ভাবনী কালেকশনটি লঞ্চ করে সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের ম্যানেজিং ডিরেক্টর তথা সিইও শুভঙ্কর সেন বলেন, “রাম মন্দির উদ্বোধনের অপেক্ষায় ভগবান রামের প্রতি ভক্তির পরিবেশ সর্বত্র স্পষ্ট। রাম মন্দির, রাম সীতার রাজ্যাভিষেক, ও দশ অবতারের মহিমা থেকে অনুপ্রেরণা নিয়েই আমাদের এই নতুন ‘সিয়ারাম কালেকশন’ তৈরি করা হয়েছে। আমাদের এই গয়নাগুলি ঐতিহ্যগত কারুশিল্প ও প্রতীকবাদের একটি অনন্য সংমিশ্রণকে তুলে ধরবে যা রাম ও সীতার রূপক আখ্যানের মধ্যে গভীর অর্থ বহন করে। আমরা আশাবাদী যে আমাদের গ্রাহকরা এই কালেকশনটিকে সাদরে গ্রহণ করবেন”।

সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের বিপণন ও ডিজাইনের ডিরেক্টর ও প্রধান শ্রীমতী জয়িতা সেন এই বিষয়ে বলেন, “রামমন্দির গোটা বিশ্বের ভক্তদের ভক্তির পথকে প্রশস্ত করছে। আমাদের ‘সিয়ারাম কালেকশন’ হল রাম, সীতা, লক্ষ্মণ ও হনুমানের মধ্যে প্রেম, শান্তি ও পরিপূর্ণতার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করার মাধ্যম। আমরা আমাদের মূল্যবান গ্রাহকদের কাছে এই কালেকশন তুলে ধরতে পেরে খুবই আনন্দিত”।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles