সম্প্রতি অন্য সমস্ত খবর পিছনে ফেলে ভারতে চর্চা হচ্ছে একটি খবর নিয়ে, সেটি হল তানিশকের একটি বিজ্ঞাপনে নাকি লাভ জিহাদ দেখানো হয়েছে! আর এর জেরেই একদিনে ২৭০০ কোটি টাকা লোকসান করলো টাটার এই জুয়েলারি ব্র্যান্ড।
সম্প্রতি তানিশক সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও বিজ্ঞাপন শেয়ার করেছিল যেখানে দেখা যাচ্ছে হিন্দু পুত্রবধূর হিন্দু আদব কায়দায় সাত ভক্ষণ এর আয়োজন করেছেন মুসলমান শাশুড়ি মা। এরপরেই, ‘লাভ জিহাদ’ প্রচার করা হয়েছে দাবি তুলে তানিশক এর পণ্য বাতিলের ডাক ওঠে সোশ্যাল মিডিয়ায়। অনেকের অভিযোগ তানিশক লাভ জিহাদ প্রোমোট করছে। বিজ্ঞাপনে সব সময় হিন্দু মেয়েদের মুসলমান বাড়িতে বউ হয়ে গিয়েছে এইটা কেন দেখানো হয়, কেন দেখানো হয় না যে একজন মুসলমান মেয়ে হিন্দু বাড়িতে বউ হয়ে এসেছে? বিজ্ঞাপন বিরোধীদের বক্তব্য ছিল এটাই তাই সোশ্যাল মিডিয়ায় তানিশককে বয়কট করার ডাক উঠেছিল।
লাগাতার এই বয়কট এর প্রচার চলার ফলে এই জুয়েলারি ব্র্যান্ড এক দিনে প্রায় ২৭০০ কোটি টাকা খুইয়েছে। এর আগে টাটার আর একটি ব্র্যান্ড যেটি মূলত ঘড়ির জন্য বিখ্যাত অর্থাৎ টাইটান তার শেয়ার এর ঘাটতি হয়েছে ২.৫৮%। পুজোর মুখেই তানিশক যে ধাক্কা খেলো তাতে টাটার বড় ক্ষতি হয়ে গেল বলেই মনে করছে অর্থনৈতিক মহল।





