করোনার কোপ এবার চাকরি’তে, ছাঁটাই শুরু করল দেশের অন্যতম বৃহৎ বি টু বি ই-কমার্স সংস্থা উড়ান

করোনার ভয়াবহতা যে সূদুর প্রসারী হবে এর আঁচ আগেই মিলেছিল। এর জেরে বিশ্ব অর্থনীতি যে জোর ধাক্কা খাবে তা বলাই বাহুল্য। কাজ হারাবেন বহু মানুষ আশঙ্কা করেছিলেন বিশেষজ্ঞরা। আর সেই আশঙ্কাকেই এবার সত্যি করে ছাঁটাই শুরু করল ভারতীয় ইউনিকর্ন স্টার্ট আপ সংস্থা উড়ান। সূত্রের খবর অনুযায়ী এই বি টু বি ই-কমার্স সংস্থা ইতিমধ্যেই তাঁদের সেলস এবং ডেলিভারির সঙ্গে যুক্ত থাকা কর্মীদের ছাঁটাই শুরু করে দিয়েছে।

উড়ান স্বীকার করেছে যে করোনা ভাইরাস মহামারী থেকে খুচরা শিল্পে সমস্যা হওয়ায় তারা কর্মীদের ছাঁটাই করতে বাধ্য হচ্ছে। সংস্থার এক বিবৃতিতে বলা হয়েছে, বর্তমান অর্থনীতির উপর ভিত্তি করে একটি সুষ্ঠু উপায়ে ব্যবসাকে নিয়ে যাওয়ার জন্য আমরা কিছু  অধিকারীকরণ এবং যৌক্তিককরণ করছি।

https://twitter.com/EmployeesUdaan/status/1253684577706455040?s=20

শুক্রবার সকালে সংস্থার সঙ্গে যুক্ত সেলস এবং ডেলিভারির কর্মীদের কাছে আলাদা আলাদা ই-মেইল পাঠায় সংস্থা। ই-মেইলে কোন‌ও আগাম নোটিশ ছাড়াই তাঁদের চাকরি থেকে বরখাস্ত করার কথা বলা হয়। তবে, পে-রোল কর্মীদের কাউকেই ছাড়তে বলা হয়নি। বেঙ্গালুরুর শীর্ষস্থানীয় এই ই-কমার্স বি টু বি সংস্থা, মধ্যরাতে ২০০-র বেশি কর্মচারীদের কোন‌ও আগাম বিজ্ঞপ্তি ছাড়াই অপসারণ করে বলে সূত্রের খবর। প্রসঙ্গত, ভারতের স্টার্টআপ ব্যবসায় উড়ান একটি অন্যতম বৃহৎ সংস্থা বলেই পরিচিত।

RELATED Articles

Leave a Comment