নির্মলার খতিয়ান! স্বাস্থ্য খাতে বরাদ্দ হল ২ লক্ষ ৩৮ হাজার কোটি টাকা, দেখে নিন বিস্তারিত

আজ ১লা ফেব্রুয়ারি সোমবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন আজ লোকসভায় সাধারণ বাজেট পেশ করছেন। এটি মোদী ক্যাবিনেটের নবম বাজেট পেশ।

করোনা মহামারীর জেরে নিম্নমুখী ভারতীয় অর্থনীতিকে চাঙ্গা করাই তাঁর এই বাজেটের মূল লক্ষ্য। গোটা দেশ তাঁর পেশ করা বাজেটের দিকে মুখিয়ে আছে। এক‌ই সঙ্গে আর্থিক সংশোধন, স্বাস্থ্য পরিষেবা, ইনফ্রাস্ট্রাকচার আর প্রতিবেশী দেশের সঙ্গে বিবাদের মধ্যে প্রতিরক্ষা ক্ষেত্রে খরচ বাড়িয়ে দেশের অর্থনীতিকে মজবুত করার পদক্ষেপ নেওয়ার আশাও প্রকাশ করা হচ্ছে l

প্রসঙ্গত উল্লেখ্য, গোটা দেশ যখন করোনার সংকট থেকে বেরিয়ে আসার যথাসম্ভব প্রয়াস করে চলেছে, তখন এই বাজেট মানুষের মনে আশার সঞ্চার করছে। মানুষের আশা রোজগার বৃদ্ধি আর গ্রামীণ বিকাশের ক্ষেত্রেও খরচ বাড়াবে সরকার। উন্নয়নমূলক কাজের জন্য অর্থ বণ্টন, করদাতাদের হাতে অধিক টাকা আর বিদেশী কোম্পানি গুলোকে আকর্ষিত করার জন্য বানানো নিয়ম আর সহজ হওয়ার আশা করছে সবাই।

এক ঝলকে দেখে নিন অর্থমন্ত্রীর ঘোষিত বাজেট-

  • ২০২১-২২ অর্থবর্ষে স্বাস্থ্য ক্ষেত্রে ২ লক্ষ ৩৮ হাজার কোটি টাকা বণ্টন করার ঘোষণা করা হয়েছে। গতবারের থেকে এবারের স্বাস্থ্য বাজেট ১৩৫ শতাংশ বেড়েছে।
  • অর্থমন্ত্রী জানান, করোনা প্রতিষেধকের খাতে ৩৫ লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
  • নির্মলা সীতারামন অটো সেক্টরের জন্য স্বেচ্ছাসেবী স্ক্র্যাপিং নীতির ঘোষণা করেছেন।
  • অর্থমন্ত্রী জানান, ২৭ শহরে ১ হাজার ১৬ কিমি মেট্রোলাইনে কাজ হবে।

RELATED Articles