মাত্র ১৬ মাস বয়সের খুদে অসাধারণ তবলা বাজিয়ে চলেছে, তুলছে ‘ধা ধীন ধীন ধা’ তাল, ভিডিও দেখে মুগ্ধ নেটবাসী, তুমুল ভাইরাল

বর্তমানে সোশ্যাল মিডিয়ার যুগে কত কিছুই আমরা জানতে পারি। ভিডিও থেকে ছবি, সবকিছুই মুহূর্তে ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ার দৌলতে। এই দুনিয়ার আনাচে-কানাচে এমন অনেক প্রতিভা রয়েছে যারা সুযোগের অভাবে নিজেদের প্রতিভা তুলে ধরতে পারেন না। কিন্তু এখন সোশ্যাল মিডিয়ার কারণে তারা গোটা বিশ্বকে নিজেদের প্রতিভা দেখাতে সক্ষম হন।

সোশ্যাল মিডিয়ায় নানান বাচ্চার নানান ভিডিও হামেশাই ভাইরাল হয়। সেসব নিয়ে চলে জোর চর্চাও। সম্প্রতি সেরকমই একটি ভিডিও সামনে এসেছে। এই ভিডিওটি বছর সাতেক আগেকার, তবে তা এখন ফের ভাইরাল হয়েছে। আর তা দেখে বেশ মুগ্ধ হয়েছে নেটিজেনরা।

এই ভিডিওতে দেখা যাচ্ছে, মাত্র ১৬ মাস বয়সের এক ক্ষুদে শিশু তবলা বাজাচ্ছে। হ্যাঁ, ঠিকই পড়ছেন। যে সময় কোনও বাচ্চা শুধু খেলা ছাড়া আর অন্য কিছু বোঝে না, সেই সময় এই বাচ্চাটি নিজের শখেই তবলা বাজাতে শিখেছে।

শুধু কী তাই! ভিডিওতে শোনা যাচ্ছে যে ক্যামেরার পিছন থেকে কেউ একজন তাকে ‘ধা ধীন ধীন ধা’ বাজাতে বলছেন। আর আশ্চর্য ভাবে সঙ্গে সঙ্গেই বাচ্চাটি সেই তাল দারুন বাজিয়ে শুনিয়ে দিলো। ‘Asif Firdousi’ নামের ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিওটি আপলোড করা হয়েছে।

খুদের তবলা বাজানোর এই ভিডিও দেখে আপ্লুত নেটিজেনরা। সকলে ভীষণ প্রশংসা করেছেন বাচ্চাটির। একজন লিখেছেন, “আমি একজন তবলাবাদক, আমি বলছি এই ছেলেটি যদি এখন থেকেই দারুন ভাবে ট্রেনিং পায় একজন বিখ্যাত তবলাবাদক হয়ে উঠবে সে”। আবার অন্য একজন লিখেছেন, “ভগবান বাচ্চাটিকে প্রতিভা দিয়েই জন্মগ্রহণ করিয়েছেন”।

RELATED Articles