কোনও রোলার দিয়ে নয়, মাত্র ৭০০ সাবান ব্যবহার করে সরানো হল গোটা একটি হোটেল, ভিডিও দেখে হতবাক নেটিজেনরা

কোনও ভারী বাক্স বা পাথর এক জায়গা থেকে অন্য জায়গায় সরিয়ে নিয়ে যায় অনায়াসেই। কিন্তু তা বলে একটা গোটা বাড়িকে কী এক জায়গা থেকে অন্য জায়গায় সরানো সম্ভব? হ্যাঁ সম্ভব! এমনটা হল আর হল মাত্র ৭০০ সাবানের সাহায্যে। সেই ভিডিও দেখে হতবাক নেটিজেনরা।   

কী ঘটল ঘটনাটি?

এমন হতবাক করা ঘটনা ঘটেছে কানাডায়। সেখানে একটি বাড়ি সরিয়ে ফেলা হয়েছে। এই বাড়িটি তৈরি হয়েছিল ১৮২৬ সালে। পরে সেটিকে হোটেলে রূপান্তরিত হয়। নাম ভিক্টোরিয়ান এলমউড হোটেল। ২০১৮ সালে বাড়িটি ভেঙে ফেলার কথা হয়। সেই সময় এগিয়ে আসে ‘গ্যালাক্সি প্রপার্টিস’ নামের এক সংস্থা।

এই ঐতিহাসিক বাড়িটি কিনে ফেলে তারা। ২২০ টন ওজনের বিপুল ভারী হোটেলটিকে সরিয়ে নিয়ে যাওয়া হবে বলে স্থির করে ওই সংস্থা। আর ভিক্টোরিয়া আমলের স্থাপত্যটিকে সরাতে ব্যবহার করা হয় ৭০০ সাবান।

সাধারণত কোনও রোলার বা অন্য কোনও যন্ত্র দিয়ে কোনও বাড়ি সরানো হয়। কিন্তু এক্ষেত্রে এই বাড়ি তথা হোটেলকে সরানোর জন্য ব্যবহার করা হয়েছে ৭০০ সাবান। সেই সাবান দিয়ে অতি দ্রুত ও সহজেই সরিয়ে ফেলা হয় বাড়িটি।

দুটি এক্সক্যাভেটর ও একটি ট্রাক ব্যবহার করা হয়েছিল এই কাজে। এই বাড়িটি সরানোর ভিডিও শেয়ার করেন ওই নির্মাণ সংস্থার মালিক শেল্ডন রাশটন। টাইম ল্যাপস দিয়ে ভিডিওটি আপলোড করা হয়েছে। সেই ভিডিও দেখে মুখ হাঁ হয়ে গিয়েছে সকলের।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles