প্লেন চালাচ্ছেন মা- মেয়ে একসঙ্গে! স্বপ্নের উড়ান চালিয়ে ইতিহাস গড়লেন দুই পাইলট

জীবনে প্রতিষ্ঠিত হয়ে মা বাবার স্বপ্ন পূরণ করা প্রতিটি ছেলেমেয়ের ইচ্ছা। প্রতিটি মা-বাবাই চায় তাদের ছেলেমেয়ে বড় হয়ে প্রতিষ্ঠিত যেন হয়। তবে মার্কিন মুলুকে স্বপ্ন পূরণের যে ছবি নেট মাধ্যমে দেখা যাচ্ছে, তা বিরল।

একটি আস্ত প্লেন উড়িয়ে নিয়ে যাচ্ছেন মা এবং মেয়ে। একই বিমানের দুই পাইলট মা-মেয়ে। মার্কিন তরুণী কিলি পেটিট ও তাঁর মা হোলি পেটিট ইতিহাস গড়লেন একসঙ্গে বিমান উড়িয়ে। আমেরিকার ডেনভার থেকে সেন্ট লুইসগামী সাউথওয়েস্টার্ন এয়ারলাইন্সের বিমান উড়িয়ে নিয়ে গেলেন তাঁরা।

 

View this post on Instagram

 

A post shared by Southwest Airlines (@southwestair)

ভিডিওটি ইতিমধ্যেই শোরগোল ফেলে দিয়েছে নেট মাধ্যমে। আনন্দিত হয়ে হোলি জানিয়েছেন, ‘এ যে এক স্বপ্নের সত্য়ি হয়ে ওঠা। প্রথমে আমি আমার কেরিয়ার খুঁজে পেলাম এবং তারই প্রেমে মজলাম। আর তারপর আমারই এক সন্তানও একই কেরিয়ারের প্রেমে পড়ল। এটা যেন বিমূর্ত ঘটনা।’

বিমান সংস্থার তরফে ইনস্টাগ্রাম থেকে ভিডিওটি পোস্ট করা হয়েছে। ক্যাপশনে লেখা,’আমরা এক ইতিহাসের সাক্ষী হলাম। ডানাপ্রাপ্তির অভিনন্দন কিলিকে। এবং অভিনন্দন মায়ের সঙ্গে ঐতিহাসিক উড়ানের সঙ্গী হওয়ার জন্য।’

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles