‘কাজের লোকদের’, জন্য লিফট নয়, ডেলিভারি বয়দেরও উঠতে হবে সিঁড়ি দিয়েই, নোটিশ জারি আবাসনে, তুমুল বিতর্ক

লিফট কেবল ব্যবহার করতে পারবেন ‘উপরতলার’ মানুষ। আর ‘নিচুতলার’ মানুষদের জন্য বরাদ্দ সিঁড়ি। সিঁড়ি দিয়েই করতে হবে চলাচল। এমনই নোটিশ জারি হল এক অভিজাত আবাসনে। এই নোটিশ নিয়ে শুরু তুমুল বিতর্ক।

কী লেখা রয়েছে ওই নোটিশে?

এই নোটিশ জারি হয়েছে হায়দ্রাবাদের একটি আবাসনে। ওই নোটিশে ইংরেজিতে লেখা রয়েছে, গৃহ পরিচারিকাদের লিফটে ওঠা নিষেধ। এমনকি, যে সমস্ত শ্রমিকরা বাড়ির রক্ষণাবেক্ষণের কাজ করেন, তারাও উঠতে পারবেন না লিফটে।

সহজে লিফটে চড়ে উপরে ওঠার অধিকার শুধুমাত্র ওই আবাসনের ফ্ল্যাটের মালিকদের রয়েছে। তবে তাদের জন্যই ডেলিভারি নিয়ে আসা খাবারের ডেলিভারি বয় বা অনলাইনে কেনা জিনিসপত্রের অর্ডার নিয়ে আসা ডেলিভারি বয়রা লিফটে উঠতে পারবেন না। কোনও ভাবে যদি ধরা পড়েন, তাহলে মোটা অঙ্কের জরিমানা দিতে হবে তাদের।

https://twitter.com/RuthlessUx/status/1728859842893521064

কত টাকা জরিমানা?

জরিমানার অঙ্কটা নেহাতই কম কিছু নয়। কড়কড়ে হাজার টাকা দিতে হবে গুণাগার হিসাবে। আবাসনের ওই নোটিশের একটি ছবি ভাইরাল হয়েছে। সেই ছবি ছড়িয়ে পড়তেই তা নিয়ে তুমুল বিতর্ক শুরু হয়েছে। সংশ্লিষ্ট আবাসন কর্তৃপক্ষকে তীব্র কটাক্ষ করেছেন সকলে। এভাবে সমাজের স্তর চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার মতো লজ্জাজনক কাজ বোধ আর কিছু হয় না।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles