পদ্মভূষণ নিতে গিয়ে আচমকা অসুস্থ হয়ে পড়লেন অলকা ইয়াগনিক! গায়িকার শারী’রিক অবস্থা নিয়ে উদ্বেগ ভক্তদের, এখন কেমন আছেন তিনি?

বলিউডের জনপ্রিয় গায়িকা অলকা ইয়াগনিক সম্প্রতি পদ্মভূষণ সম্মান গ্রহণ করতে গিয়ে আবারও শিরোনামে উঠে এসেছেন। রাষ্ট্রপতির হাত থেকে এই সম্মান গ্রহণের সময় তাঁর শারীরিক অবস্থা দেখে অনেকের মনেই প্রশ্ন জেগেছে। মঞ্চে ওঠার সময় তাঁর ধীর গতিতে হাঁটা এবং অন্যদের সাহায্য নেওয়ার দৃশ্য ভক্তদের মধ্যে উদ্বেগ বাড়িয়েছে।

একসময় বলিউডের প্লেব্যাক দুনিয়ায় প্রায় চার দশক ধরে রাজত্ব করেছেন অলকা। অসংখ্য সুপারহিট গানে তাঁর কণ্ঠে প্রাণ পেয়েছে বহু নায়িকার চরিত্র। কিন্তু ২০২৪ সালে হঠাৎ করেই তিনি জানান, তাঁর শ্রবণশক্তি গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই থেকেই ধীরে ধীরে নিজেকে সঙ্গীতজগৎ থেকে দূরে সরিয়ে নেন এই বর্ষীয়ান শিল্পী।

পদ্মভূষণ গ্রহণের দিন মঞ্চে ওঠার পর তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পা ছুঁয়ে প্রণাম করেন। তবে তার পরেই দেখা যায়, নিরাপত্তারক্ষীরা তাঁকে ধরে নিয়ে যাচ্ছেন। এই দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই অনুরাগীদের মধ্যে নানা প্রশ্ন উঠতে শুরু করে। অনেকেই জানতে চান, তিনি কি শারীরিকভাবে পুরোপুরি সুস্থ আছেন?

এই বিষয়ে যদিও এখনও পর্যন্ত কোনও সরকারি বা নিশ্চিত তথ্য সামনে আসেনি। তবে আগেই এক বিবৃতিতে অলকা জানিয়েছিলেন, একটি ভাইরাসজনিত সমস্যার কারণে তিনি বিরল স্নায়ুর অসুখে ভুগছেন। এই সমস্যার ফলেই তাঁর শ্রবণশক্তি অনেকটাই কমে গেছে, যা তাঁর জীবনে বড় ধাক্কা হিসেবে এসেছে।

পদ্মভূষণ নিতে গিয়ে আচমকা অসুস্থ হয়ে পড়লেন অলকা ইয়াগনিক! গায়িকার শারী'রিক অবস্থা নিয়ে উদ্বেগ ভক্তদের, এখন কেমন আছেন তিনি?

আরও পড়ুনঃ প্রিন্টিং প্রেসের নামে পাওয়া সল্টলেকের কোটি টাকার জমিতে আসলে কী চলছিল? ৩ দিনের আল্টিমেটাম নবান্নের, জবাব না মিললেই কি বন্ধ হয়ে যাবে সল্টলেকের ‘বর্তমান’-এর অফিস?

বর্তমানে এই সমস্যার সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছেন গায়িকা। তবে এখনও পর্যন্ত তাঁর অবস্থার বিশেষ উন্নতি হয়নি বলেই জানা গেছে। বহু সুরকার ও গীতিকার কাজের প্রস্তাব দিলেও, গান গাওয়ার মতো অবস্থায় তিনি নেই। কবে তিনি আবার সঙ্গীতে ফিরতে পারবেন, তা নিয়েও অনিশ্চয়তা থেকেই যাচ্ছে।

আরও অন্যান্য খবর