এবার হাতির পিঠে যোগা করতে গিয়ে পড়ে গেলেন বাবা রামদেব, যদিও উঠে দাঁড়ালেন হাসিমুখেই!

বাবা রামদেবের পতন কাহিনী অব্যাহত! কিছুদিন আগে সাইকেল চালাতে গিয়ে পড়ে গিয়েছিলেন যোগগুরু, এবার হাতির পেট থেকেই সোজা মাটিতে ধপাস বাবা রামদেব! সোমবার ঘটনাটি ঘটেছে মথুরায়। সেখানে গুরুশরণ আনন্দের আশ্রম রমণ রেতিতে সাধুদের যোগাভ্যাস শেখাচ্ছিলেন বাবা রামদেব। হাতির পিঠে বসে যোগাসন করছিলেন যোগগুরু এবং তাকে হাতিটি একটু নড়েচড়ে উঠতেই বাবা রামদেব ধরণীতলে চলে আসেন! ২২ সেকেন্ডের এই ভিডিও দেখে এখন হাসির রোল উঠেছে নেট দুনিয়ায়।

যদিও পড়ে গিয়ে পিঠে সজোরে আঘাত পেয়েছেন রামদেব কিন্তু তিনি তো যোগগুরু তাই পড়ে গিয়ে হাসতে হাসতে তিনি আবার উঠে দাঁড়িয়েছেন। নেটদুনিয়ায় অনেকে মনে করে দিয়েছেন যে, রামদেব বলেছিলেন নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর দুর্নীতির পতন ঘটবে। তাই বোধহয় বাবা রামদেবের পতন ঘটেছে! অনেকের বক্তব্য ভারতে জিডিপির পর বাবা রামদেব ধারাবাহিকভাবে পতনশীল!

https://twitter.com/niiravmodi/status/1315998427126226945?s=20

তবে অনেকেই কিন্তু রামদেবের ক্ষিপ্রতার প্রশংসা করেছেন। যেভাবে তিনি সজোরে মাটিতে পড়েছেন তাতে তার যে আঘাত লেগেছে একথা বলাই বাহুল্য কিন্তু যেমন করে গোটা ঘটনাটি তিনি সামলে মুহূর্তের মধ্যে উঠে দাঁড়িয়েছে তাতে তার চটজলদি মনোভাবের পরিচয় পাওয়া গিয়েছে বলে মত অনেকের।কিছু দলের বক্তব্য বাবা রামদেব পড়ে যান নি আসলে তিনি নিজেই লাফ দিয়েছিলেন। আপনি ভিডিওটি দেখে নিন তারপরে বিচার করুন বাবা রামদেব কি পড়ে গিয়েছিলেন নাকি সত্যিই লাফ দিয়েছিলেন।

https://twitter.com/AniGuha/status/1296762492996055042?s=20

আরও অন্যান্য খবর