বর্তমানে আমাদের জীবনধারা সম্পূর্ণ বদলে গিয়েছে। বাইরে বের হবার বদলে আমরা এখন সকলে গৃহবন্দি করোনার কারণে। সেই জন্য আমাদের যাবতীয় কাজকর্ম এখন বাড়ি থেকেই সারতে হচ্ছে। এমনকি বাচ্চাদের পড়াশোনাও হচ্ছে অনলাইন ক্লাসে। আর এই অনলাইন ক্লাস চলাকালীন ঘটে যাচ্ছে এমন কিছু বিপত্তি শিক্ষক-শিক্ষিকাদের যেমন বিব্রত করছে সেরকম অসুবিধায় ফেলছে পড়ুয়া থেকে অভিভাবকদের।
সম্প্রতি ইউটিউবে এরকম একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে একটি বাচ্চার অনলাইন ক্লাস চলার সময় ব্যাকগ্রাউন্ডে তার মা নগ্ন হয়ে হাজির হয়ে গিয়েছেন! সেই সময়ে অনলাইন ক্লাসে শিক্ষিকা ছাড়াও উপস্থিত ছিল বাকি পড়ুয়ারা। শিশুটির মা অসাবধানতাবশত নগ্ন অবস্থায় ক্যামেরার সামনে চলে আসেন। বিষয়টি নজরে পড়ে শিক্ষিকার এবং সঙ্গে সঙ্গে তিনি মাকে সরে যেতে বলেন। তবে শিশুটি এই ব্যাপারে কিছু বুঝতে পারছিল না। কিন্তু ততক্ষণে যা বিপদ হওয়ার হয়ে গিয়েছে।গোটা ভিডিওটি এখন ক্যামেরাবন্দি হয়ে ইউটিউবে ভাইরাল হয়ে গিয়েছে।
কিন্তু এরপরে কী হল?
শিশুটি তার মায়ের দিকে হাত বাড়িয়ে ডাকছিল এবং রীতিমত অবাক হয়ে মায়ের দিকে তাকিয়ে ছিল সে। কিছুক্ষণ পরে মায়ের সম্বিত ফেরে এবং তিনি গোটা ব্যাপারটি বুঝতে পেরে সেখান থেকে দৌড়ে পালিয়ে যান।
তবে এরকম ঘটনা নতুন নয়। আমরা সকলেই বাড়িতে থাকি খোলামেলাভাবেই, আমরা ভাবি যে আমাদেরকে বাইরের কেউ দেখতে পাচ্ছে না। তবে বর্তমান পরিস্থিতি যেহেতু সম্পূর্ণ অন্যরকমের তাই আমাদের যেরকম কিছু সাবধানতা অবলম্বন করা প্রয়োজন সেরকমই অনেকেই বলছেন যে এবার ভিডিও কলিংয়েও কিছু নির্দিষ্ট পরিবর্তন আনা উচিত।
কারণ প্রত্যেকের বাড়িতে ক্লিয়ার ব্যাকগ্রাউন্ড এবং কোন রকম অসুবিধা ছাড়া ভিডিও কলিং এর জন্য পর্যাপ্ত জায়গা বা সুযোগ নেই। জুম কলে এবার ফিচার বদলে ব্যাকগ্রাউন্ড ব্লার করার অপশন আনা উচিত বলে মত ওয়াকিবহাল মহলের না হলে এরকম অপ্রীতিকর ঘটনা বারবারই ঘটতে থাকবে যা একদমই কাম্য নয়।





