ভারত সফরে বেরিয়েছেন মাইক্রোসফ্টের কর্ণধার বিল গেটস (Bill Gates)। বিশ্বের শীর্ষ ধনীদের অন্যতম টেক জায়ান্ট মাইক্রোসফটের প্রাণপুরুষ তিনি। বিশ্বের মানবকল্যাণে তথ্যপ্রযুক্তির ব্যবহার নিশ্চিত করার লক্ষ্য নিয়েই তিনি ভারত সফরে বেরিয়েছেন। ভারতের বিভিন্ন প্রান্তে ঘুরে আঞ্চলিক সংস্কৃতির সঙ্গে পরিচয় করছেন বিল গেটস তার সাথে সাধারণ মানুষজনের সঙ্গে আলাপচারিতা করছেন তিনি।
নাগপুরে বিল গেটস খেয়েছেন ফুটপাতের ধারের চা। যা অবশ্যই আলোচিত বিষয়। নাগপুরের সেই সুপরিচিত চাওয়ালার সঙ্গে কোলাবরেশন করে সোশ্যাল মিডিয়ায় হইচই ফেলে দিয়েছেন গেটস । বিল গেটস নিজের ইনস্টাগ্রামে একটি ভিডিও প্রকাশ করেছেন। ইনস্টাগ্রামের সেই ভিডিও এখন ভাইরাল।
ভিডিওতে দেখা যাচ্ছে, ভারতের নাগপুরের এক চা বিক্রেতার সঙ্গে বিল গেটস। ভিডিওতে দেখা যাচ্ছে বিল গেটস বলছেন, ‘ওয়ান চায়ে প্লিজ’। তারপর দেখা যায় আকর্ষণীয় ভঙ্গিমায় নিজস্ব কায়দায় চা বানাচ্ছেন ডলি। এই ভিডিও শেয়ার করে ভারতীয় সংস্কৃতির প্রশংসা করেছেন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা।
নিজের এলাকায় ‘ডলি চাওয়ালা’ নামে জনপ্রিয় সেই চা ওয়ালা। এই ডলি চা-ওয়ালা নিজের স্টাইল আর চা বানানোর কায়দার কারণেই জনপ্রিয়। ডলি চা-ওয়ালা-র রয়েছে নিজস্ব ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। তার ইনস্টা পেজের নাম ‘ডলি কি টাপরি নাগপুর’।নগরীর সদর এলাকায় পুরনো ভিসিএ স্টেডিয়ামের পাশেই ডলি চাইওয়ালার চায়ের স্টল।
View this post on Instagram
চায়ের কাপ হাতে বিল গেটস পোজ দিয়েছেন ডলি চা-ওয়ালার সঙ্গে। ভিডিওর সঙ্গে বিল গেটস লিখেছেন, “ভারতে আপনি সব জায়গায় সৃজনশীলতা খুঁজে পাবেন, তা এক কাপ চা বানানোর মতো ব্যাপারেই হোক না কেন।” ক্যাপশনে লিখেছেন, এ রকম আরও অনেক ‘চায়ে পে চর্চা’-র দিকে তাকিয়ে রয়েছি। সৃজনশীলতার চর্চা, মুখ্য হয়ে উঠেছে বিল গেটসের পোস্টে। তবে এখন ডলি চা-ওয়ালাই আলোচ্য কেন্দ্রবিন্দু।






