তৃণমূলের বঞ্চনার অভিযোগের মধ্যেই বাংলাকে ২২ হাজার কোটি টাকার উপহার কেন্দ্রের, লোকসভা নির্বাচনের আগে বঙ্গে মাস্টারস্ট্রোক মোদীর!

কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগের অন্ত নেই তৃণমূলের। বারবার কেন্দ্রের বঞ্চনা নিয়ে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও অন্যান্য তৃণমূল নেতারা। এরই মাঝে এবার বড় স্ট্রোক দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাংলাকে বিপুল অঙ্কের উপহার দিলেন তিনি।

গতকাল, শুক্রবার রাজ্যে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দু’দিনের বঙ্গ সফর রয়েছে তাঁর। শুক্রবার আরামবাগে মহাসভা করেছেন তিনি। আজ, শনিবার তিনি সভা করেন কৃষ্ণনগরে। এই কৃষ্ণনগরের সভা থেকেই বড় অঙ্কের উপহার দিলেন তিনি বাংলাকে। মোদীর বঙ্গ সফরে বাংলায় মোট ২২ হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করলেন মোদী।

প্রকল্প নিয়ে কী বার্তা দিলেন মোদী?

আজ, শনিবার কৃষ্ণনগরের সরকারি অনুষ্ঠান থেকে মোদী বলেন, স্বাধীনতার পর থেকেই বাংলা পিছিয়ে রয়েছে। গত ১০ বছরে সেই ব্যবধান অনেকটাই কমেছে বলে দাবী মোদীর। অর্থাৎ তাঁর জমানাতেই যে বাংলায় উন্নতি এসেছে, এমনটাই বোঝাতে চাইলেন প্রধানমন্ত্রী। তাঁর কথায়, “আরামবাগ থেকে ৭ হাজার কোটির প্রকল্পের শিলান্যাস করেছি। আজ ১৫ হাজার কোটির প্রকল্পের উদ্বোধন করলাম মানুষের উন্নতিতে। বাংলার ভাইবোনের জীবনকে সহজ করবে এই প্রকল্প। এর ফলে রোজগারের নতুন পথও খুলে যাবে”।

এদিন সরকারি অনুষ্ঠান থেকে স্বাধীনতার পর বাংলার বঞ্চিত হওয়ার প্রসঙ্গ তুললেন প্রধানমন্ত্রী। তাঁর কথায়, “পশ্চিমবঙ্গের গৌরবের অন্যতম অধ্যায় হল রেল। কিন্তু ইতিহাসে বাংলা যা অর্জন করেছিল, স্বাধীনতার পর আর সে রকম উন্নতি হয়নি। অনেক সম্ভাবনা থাকলেও বাংলা পিছিয়ে পড়েছে। গত ১০ বছরে আমরা ওই ব্যবধান মেটাতে রেলের আধুনিকীকরণের বেশি করে জোর দিয়েছি। এখন বাংলায় রেলের জন্য আগের চেয়ে দ্বিগুণ অর্থ খরচ করছে”।

এদিন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর জানান, ১১ হাজার ৩৩৬ কোটি টাকায় রঘুনাথপুরের এসটিপিপি ফেজ-২১ ও ৬৫৮ কোটি টাকায় মেজিয়া থার্মাল পাওয়ার স্টেশন তৈরি হয়েছে। তৈরি হয়েছে আজিমগঞ্জ থেকে মুর্শিদাবাদ পর্যন্ত নতুন রেললাইন। তৈরি হয়েছে রামপুরহাট থেকে মুরারই পর্যন্ত ২৯.৪৮ কিলোমিটারের থার্ড রেল।    

বলে রাখি, গতকাল, শনিবার আরামবাগ থেকে ১৫ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এদিন  ফরাক্কা থেকে রায়গঞ্জ ৪ লেন রাস্তা থেকে শুরু করে আজিমগঞ্জ-মুর্শিদাবাদ নতুন রেললাইন, মেজিয়া তাপবিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন করেছেন মোদী। প্রকল্পের মধ্যে রয়েছে পুরুলিয়ার রঘুনাথপুরে তাপবিদ্যুৎ প্রকল্পের দ্বিতীয় ইউনিট, রামপুরহাট-মুরারই থার্ড লাইন।

RELATED Articles