চারপাশে ঘুরে বেড়াচ্ছে বিরাট বিরাট সাইজের অ্যানাকোন্ডা সাপ। তাদের মাঝে বসেই ভিডিও করে চলেছেন এক ব্যক্তি। এমন সময় উপর থেকে তাঁর গায়ের উপরই পড়ল বেশ কয়েকটি অ্যানাকোন্ডা। কিন্তু তাতেও কোনও ভ্রুক্ষেপ নেই তাঁর। এমনই একটি ভিডিও সম্প্রতি বেশ ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। ভিডিওর মধ্যে লোকটি কে বা কোথায় এই ভিডিও করা হয়েছে, তা এখনও জানা যায়নি। তবে এই ভিডিও দেখে শিউড়ে উঠবেন না, এমন কোনও ব্যক্তি হয়ত নেই।
নেটিজেনদের অনেকে মনে করছেন যে এই ভিডিওটি নিশ্চয়ই কোনও সংরক্ষণাগারের হবে। অন্তত, ভিডিওর চারপাশের পরিবেশ দেখে তাই-ই মনে হচ্ছে। এই ১২ সেকেন্ডের ভিডিওতে বিভিন্ন প্রজাতির অ্যানাকোন্ডা সাপকে দেখা যাচ্ছে। অ্যানাকোন্ডা সাপের বিষ থাকে না। কিন্তু কোনও আস্ত মানুষ ও প্রাণীকে গিলে নেওয়ার ক্ষমতা রাখে এই সাপ। দক্ষিণ আফ্রিকা ও আমেরিকা মহাদেশের বেশ কিছু দেশে এই সাপ দেখতে পাওয়া যায়।
এই ভিডিওতে দেখা যাচ্ছে যে, অ্যানাকোন্ডাদের মাঝেই বসে রয়েছেন এক ব্যক্তি। চারপাশে ঘোরাফেরা করছে অজস্র অ্যানাকোন্ডা সাপ। কিন্তু কেউই ওই ব্যক্তিকে কিছু করছে না। এরপরই তাঁর উপরে পড়ে যায় আরও বেশ কিছু সাপ। কিন্তু তাতেও কিছু যায় আসে না ব্যক্তিটির। দিব্যি ভিডিও চালিয়ে যান তিনি। মনে করা হচ্ছে, এই ভিডিওটি হয়ত কোনও অ্যানাকোন্ডা সংরক্ষণাগারের। মার্কিন মুলুকে আবার অ্যানাকোন্ডা পোষেন, এমন অনেক লোক রয়েছেন।
এই ভিডিওটি এখন রীতিমতো ভাইরাল। চারিদিকে ছড়িয়ে পড়েছে ভিডিওটি। একজন আবার এই ভিডিওতে কমেন্ট করেছেন যে তাঁকে কেউ ১ কোটি টাকা দিলেও তিনি সেখানে এক ঘণ্টার জন্য থাকতে রাজী হবেন না। ইতিমধ্যেই এই ভিডিওটি প্রায় এক লক্ষ দর্শক দেখেছেন। প্রচুর শেয়ারও হয়েছে এই ভিডিও।





