বিয়ে সবার জীবনের একটি বিশেষ মুহূর্ত। তাই যে যার নিজের মতো করে পরিকল্পনা করেন দিনটি স্মরণীয় করে রাখার জন্য। এসবের মধ্যে এখন ‘ডেস্টিনেশন ওয়েডিং’ বেশ ট্রেন্ডিং চলছে। লক্ষ লক্ষ টাকা ব্যয় করে বিদেশেও যাচ্ছে অনেকে।
তবে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, ‘ডেস্টিনেশন ওয়েডিং’-এ কাল হয়ে দাঁড়িয়েছে আবহাওয়া। সমুদ্রের ঢেউ তছনছ করে দিলো বিয়ের প্যান্ডেল।
ওই পাত্র-পাত্রী সুদুর হাওয়াই দ্বীপপুঞ্জতে বিয়ে করতে গিয়েছিলেন। সমুদ্রের পাশেই বিয়ের আয়োজন হয়েছিল। ছিল খাওয়া দাওয়া, বিশাল ওয়েডিং কেক। সমুদ্রের মাঝে এক অপরূপ দ্বীপে আয়োজন হয়েছিল বিয়ের আসর।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা , বিয়ের আসরের রেলিং টপকে সেই জল ঢুকে পড়ছে বিয়ের অনুষ্ঠানে। ভাসিয়ে দিচ্ছে সুন্দর করে সাজিয়ে রাখা চেয়ার, টেবিল সব কিছু। আর আমন্ত্রিত অতিথিরা প্রাণ বাঁচাতে ছুটছেন পড়িমরি করে। যাকে বলে একেবারে লন্ডভন্ড ব্যাপার। নেটিজেনরা অনেকে প্রশ্ন করেছেন, শেষমেশ সেই বিয়েটা হয়েছে নাকি?





“আগে হিন্দু, তারপর বাঙালি…যে রক্ষা আমাদের রক্ষা করবে, আমি তাদের দলে” “আমি হিন্দুস্থান চাই” বাংলায় পদ্মফুলের উত্থানেই খুশি অভিজিৎ ভট্টাচার্য! বিজেপির সাফল্যের পর খুললেন মুখ! গায়কের মন্তব্যে তোলপাড় নেটদুনিয়া!