গিটার বাজাচ্ছে বাবা, গান শুনে গিটারের উপরেই শান্তিতে ঘুমাল সদ্যজাত, দেখুন মন ভাল করা ভিডিও

নবজাত সন্তানের সঙ্গে কাটানো সময় যেকোনও বাবার কাছেই এক অপূর্ব আনন্দের মুহূর্ত। সন্তানকে খুশি করতে বাবা মা বিভিন্ন উপায় অবলম্বন করেন। আর সেই মুহূর্তটা এক অপূর্ব দৃশ্য সৃষ্টি করে।

এমনই এক অপূর্ব মুহূর্তের ছবি সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে এক বাবা তাঁর সদ্যজাত সন্তানকে গিটার বাজিয়ে শোনাচ্ছেন আর সেই শিশু সেই গিটারের উপরেই শুয়ে তার সুর উপভোগ করছে।

ভিডিওতে দেখা যাচ্ছে ওই শিশুটির বাবা প্রথমে গিটার টিউন করছেন আর তারপর খুব মিষ্টি একটা সুর বাজাচ্ছেন। আর তাঁর সদ্যজাত শিশু নীল রঙের একটা সোয়েটার পরে আর একটা টুপি পরে সেই গিটারের উপরেই শুয়ে আছে চোখ বুজে। তার চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে সে তার বাবার বাজানো ওই গিটারের সুর খুব সুন্দরভাবে উপভোগ করছে।

সাইমন বিআরএফসি হপকিনস নামে এক টুইটার অ্যাকাউন্ট থেকে এই ভিডিওটা শেয়ার হয়েছে। আর তারপরেই প্রচুর ভিউ, লাইক, আর রিটুইট হতে থাকে ভিডিওটা।

দেখুন সেই ভিডিও-

https://twitter.com/HopkinsBRFC/status/1312729473947664389?s=20

ভিডিওটা দেখে নেটিজেনদের বেশিরভাগেরই বক্তব্য, ‘ভিডিওটা এক অদ্ভুত চোখের শান্তি।’ কেউ কেউ বলছেন, ‘এই শিশুর জন্যই যেন গিটারের এই সুর আরও সুন্দর লাগছে।’

বাবা সন্তানের এই ভিডিওটা আপাতত সোশ্যাল মিডিয়ায় এক অপূর্ব শান্তির বার্তা বয়ে আনছে।

আরও অন্যান্য খবর