ওই দেশটার জন্যই প্রাণ গেছে বিশ্বজুড়ে বহু মানুষের। ওই দেশের শাসকের কান্ডজ্ঞানহীনতার জন্যই আজ জনজীবন স্তব্ধ হয়ে গেছে দুনিয়ার। স্বাভাবিক ছন্দ হারিয়েছে বিশ্ব। আর করোনা পরবর্তী বিশ্বের চক্ষুশূলও সেই দেশটাই। চীন। প্রবল সমালোচনার মুখে প্রেসিডেন্ট শি জিনপিং-এর নেতৃত্ব। দেশ ও শাসক দুটোকেই সহ্য করতে পারছেনা বিশ্ববাসী। এমন তথ্যই প্রকাশ পেয়েছে করোনা পরবর্তী সময়ে অর্থাৎ গত তিনমাস ধরে করা এক সমীক্ষায়।
উক্ত ফলাফলে জানানো হয়েছে, এক দশকেরও বেশি সময় ধরে এই সমীক্ষা চলছে। কিন্তু অতিমারী পরবর্তী পরিস্থিতিতে চীনের প্রতি আমজনতার নেতিবাচক মনোভাব যেনও আরও বৃদ্ধি পেয়েছে। সমীক্ষায় দেখা গেছে শি জিনপিংয়ের দেশের বিরুদ্ধে সবচেয়ে ক্রুদ্ধ অস্ট্রেলিয়ার (Australia) মানুষ জন। জুন থেকে আগস্টের মধ্যে এই ধরণের মানসিকতা বৃদ্ধি পেয়েছে ২৪ শতাংশ। সে দেশের মোট ৮১ শতাংশ নাগরিক চীনকে অপছন্দ করেছে। রানীর দেশেও (Britain) চীনকে অপছন্দের মাত্রা ১৯ শতাংশ বেড়েছে। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রে ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) হোয়াইট হাউসের ক্ষমতা দখলের পর থেকে চীনের বিরুদ্ধে নেতিবাচক মনোভাব বৃদ্ধি পেয়েছে ২০ শতাংশ। এর মধ্যে ১৩ শতাংশ বেড়ে কোভিড পরবর্তী পরিস্থিতিতে।
প্রসঙ্গত উল্লেখযোগ্য মার্কিন সংস্থা Pew Research Center গত জুন মাসের মাঝামাঝি থেকে আগস্ট পর্যন্ত ১৪টি দেশের প্রায় ১৫ হাজার মানুষের উপর সমীক্ষা করে। টেলিফোনের মাধ্যমে তাঁদের জিজ্ঞাসাবাদ করে। তাতেই দেখা যায় গোটা বিশ্ব করোনা মহামারী পরিস্থিতি (pandemic situation), কোভিড সংক্রমণ সামাল দেওয়া নিয়ে চীনের উপর ক্ষিপ্ত বহু দেশের মানুষই। চীন (China) ও তার প্রেসিডেন্ট শি জিনপিংয়ের (Xi Jinping) বিরুদ্ধে সবচেয়ে বেশি নেতিবাচক মনোভাব পোষণ করেছেন অস্ট্রেলিয়া, ব্রিটেন ও জার্মানির মানুষজন। মঙ্গলবার এই সমীাক্ষার রিপোর্ট প্রকাশ করে ওই সংস্থাটি।





