দেখতে ঠিক মানব সন্তানের মতো, অদ্ভুত শিশুর জন্ম দিল ছাগল! ব্যাপক হইচই রাজ্যজুড়ে

দেখলে মনে হবে যেন একটি মানুষ বাচ্চা। এমন অদ্ভুত দেখতে বাচ্চারই জন্ম দিল একটি ছাগল। এই খবর ছড়িয়ে পড়তেই কাতারে কাতারে মানুষ ভিড় জমাচ্ছেন সেই ছাগলের শিশুটিকে দেখার জন্য। এমন ঘটনা ঘটল অসমের কাছাড়ের গঙ্গাপুর গ্রামে।

জানা গিয়েছে, ওই গ্রামের এক বাসিন্দার পোষ্য ছাগল এমন একটি শিশুর জন্ম দিয়েছে যাকে দেখতে একেবারে মানবশিশুর মতো। সে বাচ্চার চোখ, মুখ, নাক একেবারে মানুষের মতো। তবে কানটি ছাগলের মতো। আবার সেই শিশুর লেজও নেই। এদিকে ছাগলের বাচ্চাটির দুটি পা, সেটি চারপেয়ে নয়।

সেই ছাগলের বাচ্চাটি দেখতে ওই গ্রামে আশেপাশের গ্রাম থেকেও লোকজন আসছে বলে জানা গিয়েছে। ছাগলের মালিক জানান যে গতকাল, সোমবার ছাগলটি একটি বাচ্চার জন্ম দেয়। সেই বাচ্চাকে দেখে মালিক নিজেই ঘাবড়ে গিয়েছিলেন। এই বাচ্চার জন্মের সঙ্গে আবার দৈবযোগ দেখছেন অনেকেই।

https://twitter.com/nitishshekhawa1/status/1475750695106142220?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1475750695106142220%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.sangbadpratidin.in%2Foffbeat%2Fgoat-gives-birth-to-human-like-offspring-in-assam-picture-goes-viral%2F

তবে বেশিক্ষণ বাঁচে নি ছাগলের বাচ্চাটি। স্থানীয় এক পশু চিকিৎসক জানান যে পরিপুষ্ট ও স্বাভাবিক বৃদ্ধি না হওয়ার কারণে শিশুটি এমন অদ্ভুত দেখতে হয়েছে।

তাঁর মতে, “এই ধরনের পশুরা বেশিদিন বাঁচে না। একে ভগবানের আশীর্বাদ ভাবার কোনও কারণ নেই। জন্মগত কারণে একে এমন দেখতে। এর সঙ্গে দেবত্বের কোনও সম্পর্ক নেই”। তবে পশু চিকিৎসক এমন কথা বললেও গ্রামবাসীদের মধ্যে কৌতূহলের কিন্তু অন্ত নেই।

বলে রাখি, চলতি বছরের শুরুতেও একই ধরণের ঘটনা ঘটেছিল উত্তরপ্রদেশের বিজনৌর জেলার মোরহাট গ্রামে। ওই এলাকার বাসিন্দা মাসিয়া পোষ্য ছাগলটি দু’টি শিশুর জন্ম দেয়। যার মধ্যে একটি সম্পূর্ণ স্বাভাবিক হলেও অন্যটির গড়ন ছিল অস্বাভাবিক। জিভটি বেরিয়ে ছিল। নিচের চোয়ালটিও ছিল না ঠিক জায়গায়।

RELATED Articles