এবার ওমিক্রন আতঙ্কের মাঝখানেই ভারতবাসীদের জন্য আসলো নয়া সুখবর। জানা যাচ্ছে যে আগামী বছর অর্থাৎ 2022 সালে ভারতে শুরু হবে ইন্টারনেটে 5g পরিষেবা। আর একবার ভারতে 5g পরিষেবা চালু হয়ে যাওয়া মানে ডাটা স্পিড অনেকটাই বেড়ে যাবে ফলে সুবিধা হবে গ্রাহকদের।
চলতি বছরের 31 ডিসেম্বরের মধ্যে ফাইভ-জি পরিষেবার কাজ শেষ হয়ে যাবে বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই ফাইভ-জি পরিষেবা নিয়ে কাজ করা শুরু করে দিয়েছে রিলায়েন্স জিও, ভোডাফোন আইডিয়া এবং এয়ারটেল। এর জন্য খরচ হতে পারে প্রায় 224 কোটি টাকা।বিগত তিন বছর ধরে এই বিষয়ের উপর কাজ করে চলেছে দেশের সেরা কয়েকটি আইআইটি যেমন আইআইটি দিল্লী, আইআইটি বোম্বে, আইআইটি কানপুর, আইআইটি হায়দ্রাবাদ, আইআইটি মাদ্রাজ এবং আইআইএসসি বেঙ্গালুরু।

সূত্র মারফত জানা গেছে আগামী বছরেই কলকাতা, গুরগাঁও, চেন্নাই, হায়দ্রাবাদ দিল্লী,মুম্বাই, জামনগর, আহমেদাবাদ, চন্ডীগড় লখনৌ, পুনে, গান্ধীনগর এ শুরু হতে চলেছে 5g পরিষেবা। একবার 5g পরিষেবা ভারতে চলে এলে ভারতবাসীদের আর পিছন ফিরে তাকাতে হবে না। তখন ইন্টারনেট স্পিড এতটাই বেড়ে যাবে যে সাধারণ মানুষের প্রচন্ড সুবিধা হবে।





