বেশ ধূমধামের সঙ্গেই আয়োজন করা হয়েছিল বিয়ের। কিন্তু বিয়ের আসরে হবু শাশুড়ি ও বউয়ের যে রূপ হবু বর দেখলেন, তাতে তাঁর আত্মারাম খাঁচাছাড়া হওয়ার জোগাড়। কনে ও তাঁর মায়ের নোংরা আচরণের অভিযোগে বিয়েই ভেঙে দিলেন যুবক।
ঘটনাটি ঘটেছেভ গত ২৭শে জুন উত্তরপ্রদেশের সম্বলে। এদিন সন্ধেবেলা নির্ধারিত সময়ে বিয়ে করতে পৌঁছন বর। বিয়ে উপলক্ষ্যে কন্যাপক্ষ থেকে নিয়ম মেনে আচার অনুষ্ঠান চলছিল। সেই সঙ্গে বিয়ের অঙ্গ হিসেবে নাচের আসরও আয়োজন করা হয়েছিল। এই নাচের আসরকে ঘিরে গোলমালের সূত্রপাত হয়।
নাচের আসরে উদ্দাম নাচতে দেখা যায় কনের মা-কে। এতদূর পর্যন্ত ঠিকই ছিল। কিন্তু সে তো আর যে-সে নাচ নয়, একেবারে জ্বলন্ত সি’গা’রে’ট ঠোঁটে নিয়ে নেচে চলেছেন কনের মা। শুধু তাই-ই নয়, যে তাঁর সামনে যাচ্ছে, তাঁর মুখের উপরই ধোঁয়া ছাড়ছেন তিনি। হবু শাশুড়ির এমন কাণ্ড দেখে তো হতবাক হবু বর।
অন্যদিকে, তাঁর হবু স্ত্রীও কম যান না। বিয়ে বাড়িতে যারাই অতিথি হিসেবে আসছেন, তাদের সকলেই চু’ম্ব’ন করতে দেখা যায় কনেকে। হবু শাশুড়ি ও স্ত্রীর কাণ্ড একেবারেই পছন্দ হয়নি বরের। ক্ষোভে চিৎকার চেঁচামেচি শুরু করে দেন তিনি। তা নিয়ে দু’পক্ষের মধ্যে শুরু হয় বচসা। শেষে বিয়ে না করার সিদ্ধান্ত নেয় বর।
হবু পুত্রবধূ ও তাঁর মায়ের এহেন আচরণে ক্ষোভ প্রকাশ করেন বরের বাবাও। এমন নোংরা আচরণের জন্য ছেলের বিয়ে বাতিল করেন তিনি। স্থানীয় পঞ্চায়েত অফিসে এই গোটা ঘটনাটি জানানো হয়। অনেক বচসার পর পরিস্থিতি খানিকটা স্বাভাবিক হয়।





