Video: দুই হাত নেই, পা দিয়েই চারচাকা চালাচ্ছেন তরুণী! প্রতিবন্ধকতাকে হেলায় হারিয়ে দেওয়া ভিডিও দেখে হতবাক সকলে!

সাধারণ মানুষের তুলনায় প্রতিবন্ধী (Handicapped) মানুষের জীবন যন্ত্রণা অনেক। স্বাভাবিকভাবে সমস্ত কাজকর্ম করতে বাধা তো আসবেই সেই সঙ্গে উপরি পাওনা হিসেবে যুক্ত হয় মানুষের গঞ্জনা। তবে দক্ষিণ ভারতের ইদুক্কির (Idukki) এই তরুণী যেভাবে সমস্ত প্রতিবন্ধকতাকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছেন তাতে কুর্নিশ জানাচ্ছেন সকলেই।

সম্প্রতি একটি ভিডিও সোশ্যাল-মিডিয়ায়-ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে, দক্ষিণ ভারতীয় এই তরুণী দুই হাত নেই কিন্তু তাতে কুছ পরোয়া নেহি, তিনি পা দিয়েই গাড়ির দরজা খুললেন, ড্রাইভিং (Driving) সিটে বসে সিটবেল্ট লাগালেন এবং তারপর গাড়ি চালু করে তিনি চালাতে শুরু করলেন। এই সমস্ত কাজ কিন্তু তিনি তার দুই পা দিয়েই করেছেন। এত নিখুঁত ভাবে তিনি গাড়ি চালিয়েছেন সমস্ত নিয়ম মেনে যা দেখে বাহবা জানাচ্ছেন নেটিজেনরা। অধিকাংশের বক্তব্য যে, সুস্থ স্বাভাবিক মানুষও এত নিয়ম মেনে গাড়ি চালান না যেভাবে এই তরুণী চালাচ্ছেন।

ওই তরুণীর পরিচয় এখনো জানা যায়নি তবে গাড়ি চালানোর দৃশ্যটি ইদুক্কির ৪৪ নং নম্বর জাতীয় সড়কে এবং চলতি বছরের ১৫ ই মার্চ ভিডিওটি তোলা হয়েছে। ইতিমধ্যেই ওই তরুণীকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন সকলে। মানুষ চাইলে কী না পারে, তাই না? সে কথা এক লহমায় প্রমাণ করেছেন ওই তরুণী।

RELATED Articles

Leave a Comment