অভিযোগ নিত্য হিংসা ছড়ান ফেসবুকে। বিজেপি নেতাকে ব্যান করে অবস্থান স্পষ্ট করল জুকেরবার্গের সংস্থা!

জনপ্রিয় সোশ্যাল সাইট ফেসবুকে হিংসা বা সাম্প্রদায়িক হিংসা ছড়ালে এবার কড়া ব্যবস্থা নেবে ফেসবুক (Facebook)। সম্প্রতি হেট স্পিচ নিয়ে কড়া অবস্থান নিয়েছে মার্ক জুকারবার্গের(Mark Zuckerberg) সংস্থা। বিজেপি বিধায়ক টি রাজা সিংকে (T. Raja Singh) ফেসবুকে ঘৃণা ও হিংসা ছড়ানোর অভিযোগে ব্যান করেছে ফেসবুক।

কিছুদিন ধরেই হেট স্পিচ (Hate Speech) নিয়ে নানা মহল থেকে চাপের মুখে পড়েছে ফেসবুুক। আর তাই চটজলদি সিদ্ধান্ত নিয়ে ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছ,জনপ্রিয় এই সোশ্যাল সাইটকে ব্যবহার করে ঘৃণা বা হিংসা ছড়ানোর মতো দুষ্কর্ম করলে করা শাস্তি দেবে সংস্থা। বেশ কিছুদিন ধরেই রাহুল গান্ধী (Rahul Gandhi), কংগ্রেস (Congress) সহ অন্যান্য বিরোধী দলগুলিও নিত্য অভিযোগ করছিল ফেসবুক নাকি বিজেপির অঙ্গুলিহেলনে পরিচালিত হচ্ছে।
নিজেদের ওপর ওঠা সেই অভিযোগকে খণ্ডন করে বিজেপির বিধায়ককে ব্যান করে অবস্থান স্পষ্ট করল ফেসবুক।

ফেসবুক ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর অজিত মোহন (Ajit Mohan) আগেই জানিয়েছিলেন, যে কোনও পরিস্থিতিতে নিরপেক্ষ থাকাটাই তাঁদের সংস্থার মূলমন্ত্র। তবুও ফেসবুকের বিরুদ্ধে বিজেপিকে রাজনৈতিক সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগ করছিল বিরোধী শিবিরগুলি। এদিকে বিজেপি শিবিরের পক্ষ থেকেও পাল্টা অভিযোগ করা হয়েছে, ফেসবুক ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর অজিত মোহনের সঙ্গে কংগ্রেসের যোগাযোগ রয়েছে।

RELATED Articles

Leave a Comment