সোশ্যাল মিডিয়ায় মাঝে মধ্যেই নববধূ এবং পাত্রের নানা রকম ভিডিও ভাইরাল হতে থাকে। তবে সম্প্রতি যে ভিডিওটি ভাইরাল হয়েছে তা বিরল বললে মন্দ হয় না।
নববধূর কাছে বিয়ের থেকেও জরুরি ম্যাগি খাওয়া। বিয়ের মন্ডপে পুরোহিত, বর এবং সকলেই অপেক্ষা করছেন নববধূর। নববধূ ম্যাগি না খেয়ে বিয়ে করবে না! নববধূর এই কাণ্ড দেখে মজা পেয়েছেন নেটিজেনরা।
সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামের _famesalon নামের একটি প্রোফাইল থেকে সেই ভিডিওটি শেয়ার হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, একজন নববধূ বিয়ের পোশাকে সেজে বসে রয়েছেন। কিন্তু, তাঁর হাতে রয়েছে এক থালা ম্যাগি। তিনি মনের সুখে খেয়ে চলেছেন সেই ম্যাগি। সেই সময় একজন এসে তাকে বলেন তাড়াতাড়ি কর। বর এসে বসে রয়েছে। সকলকে চমকে দিয়ে ওই নববধূ বলেন, তাহলে কি আমি ম্যাগি খাব না? ম্যাগি খাওয়ার সময় বিরক্ত করতে নেই।
View this post on Instagram
তখনই সে ধমকের সুরে বলেন, বরকে একটু অপেক্ষা করতে বল, আমি এই ম্যাগি পুরোটা শেষ করেই বিয়ে করতে যাব। যা দেখে রীতিমতো হাসি থামছে না নেটিজেনদের।





