Lie Detector Test: স্ত্রীর চোখে ‘অপরাধী’ স্বামী! প্রেমের প্রমাণ দিতে হয় যন্ত্রে বসে, ডেবির ভালোবাসার অদ্ভুত শর্ত!

প্রেমের সম্পর্কে বিশ্বাসের গুরুত্ব অপরিসীম—এ কথা বলতেই শোনা যায়। কিন্তু যদি সেই বিশ্বাসের স্থানে বসে গভীর সন্দেহ? যদি প্রতি রাতেই প্রেমের প্রমাণ দিতে হয় যন্ত্রের মাধ্যমে? ঠিক এমনই অদ্ভুত বাস্তবের সাক্ষী থেকেছে এক দম্পতি। স্ত্রীর অনাস্থা, আর স্বামীর প্রেম—এই দুইয়ের দ্বন্দ্বে গড়ে উঠেছে এক অদ্ভুত সংসার।

ডেবি নামে এক বিদেশিনী তরুণী প্রেমে পড়েছিলেন স্টিভ নামের এক যুবকের। বিয়ের আগে তাঁদের আলাপ ভিন্ন শহরে হলেও, ডেবির মনে ছিল সন্দেহ। অতীতে একাধিক সম্পর্ক থেকে তিনি পেয়েছেন কেবল বিশ্বাসঘাতকতা আর কষ্ট। তাই বিয়ের পরেও সেই অতীত যেন পিছু ছাড়েনি।

স্টিভ অফিস থেকে বাড়ি ফিরলেই শুরু হয় প্রশ্নবাণ। শুধু মুখে প্রশ্ন নয়—ডেবি প্রতিদিন তাঁর স্বামীকে বসান লাই ডিটেক্টর যন্ত্রের সামনে। যন্ত্রের তার দিয়ে হাত বাঁধা হয় স্টিভের। তারপর একের পর এক প্রশ্ন—যার একটিও ভুল উত্তর দিলে বাজবে সতর্ক সংকেত। প্রতিটি প্রশ্নে সঠিক উত্তর দিয়ে প্রতি রাতে স্ত্রীর সন্দেহ মুছতে হয় স্টিভকে।

অবাক করার মতো বিষয়, স্ত্রীর এমন আচরণে একটুও বিরক্ত নন স্টিভ। বরং স্ত্রীর প্রতি ভালোবাসায় তিনি এখনও অটল। স্টিভ বলেন, ডেবির অতীতের অভিজ্ঞতা বুঝতে পারছেন তিনি। তাই স্ত্রীর বিশ্বাস অর্জনের জন্য প্রতিদিন সত্য কথাই বলেন তিনি।

আরও পড়ুনঃ Accident : আচমকা ব্রেক কষতেই জানলা গলে রাস্তায় ছিটকে পড়ল একরত্তি! চোখের সামনে শিশুর পতনে স্তব্ধ বাসযাত্রীরা! ভাইরাল ভিডিও দেখে শিউরে উঠেছে নেটদুনিয়া!

খবরে প্রকাশ, একসময় প্রতি রাতেই নিয়ম করে এই পরীক্ষার মুখে পড়তেন স্টিভ। তবে সময়ের সঙ্গে সেই পরিমাণ কমেছে। স্ত্রীর বিশ্বাস কিছুটা হলেও অর্জন করতে পেরেছেন তিনি। এখনও যন্ত্রের সামনে বসতে হয় তাঁকে, তবে সেটা আর আগের মতো নিয়মিত নয়। সন্দেহের মধ্যেও এই সম্পর্ক টিকে আছে শুধুমাত্র ভালোবাসার উপর ভর করেই—যেখানে স্টিভের ধৈর্য আর ডেবির অতীত মিলেমিশে তৈরি করেছে এক আশ্চর্য প্রেমগাথা।

Jui Nag

আমি জুই নাগ, পেশায় নিউজ কপি রাইটার, লেখালেখিই আমার প্যাশন। বিনোদন, পলিটিক্স ও সাম্প্রতিক খবর পাঠকদের সামনে তুলে ধরাই আমার লক্ষ্য। তথ্যভিত্তিক ও আকর্ষণীয় কনটেন্টের মাধ্যমে সঠিক সংবাদ পৌঁছে দিই।

আরও পড়ুন

RELATED Articles